নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর,৪ঠা জুন ২০২৬:- দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, স্বর্গীয় বংশীবদন কর্মকারের নবম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করল ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন এবং মানবসেবার এই উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কল্যাণে একাধিক সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হয়। অনুষ্ঠানে শুধু কংগ্রেসের কর্মী-সমর্থকরাই নন, দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই স্বর্গীয় বংশীবদন কর্মকারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং তাঁর দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
0 মন্তব্যসমূহ