BREAKING NEWS

6/recent/ticker-posts

পুলিশের তৎপরতাতে ঘরের ছেলেরা ফিরলো তাঁদের ঘরে

মনোজ শ্রফ,কাঁকসা,২৫শে জুলাই, ২০২৬:-বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল কাঁকসার শের পুরের ৩ নাবালক।সারা রাত তাদের খুঁজে না পাওয়ার পরে শুক্রবার পরিবারের সদস্যরা কাঁকসা থানার পুলিশের দারস্ত হয়।অভিযোগ পাওয়ার পরেই কাঁকসা থানার পুলিশ ওই তিন নাবালকের সন্ধানে নামে।প্রায় ৩ঘন্টার মধ্যে ওই ৩জনকে দুর্গাপুর থেকে উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ।এর পরেই তাদের পরিবারের হতে তুলে দেওয়া হয়।কাঁকসা থানার আইসি ও কাঁকসার এসিপি এদিন পরিবারের সদস্যদের থানায় ডেকে তাদের হাতে ওই ৩জনকে তুলে দেওয়া হয়।কাঁকসার শের পুরের বাসিন্দা পারুল রুইদাস জানিয়েছেন,তার দুই ছেলে এক জনের বয়স ১১বছর,একজন ১০ বছর বয়স।প্রতিবেশী এক নাবালকের সাথে তারা বাড়ি থেকে বেরিয়ে দুর্গাপুরে চলে যায়।এর পর রাতে বাড়ি না ফেরার খোঁজ শুরু করে তারা।কোনো খোঁজ না পাওয়ায় শুক্রবার দুপুরে কাঁকসা থানার পুলিশের দারস্ত হয়।কাঁকসা থানার পুলিশ তৎক্ষণাৎ তাদের সন্ধানে নেমে ৩জনকে উদ্ধার করে।পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ ও তার পরিবার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ