সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর,২৭শে জুন ২০২৬ :-
রাজ্যে বা জেলাতে প্রথম,দ্বিতীয় বা এক থেকে দশের মধ্যে স্থানধিকারী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দিতে দেখা যায় প্রায়শই, কিন্তু আজ সাগরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের স্কুলের ছাত্র ছাত্রীদের সার্বিক সাফল্য তে স্কুলের একাধিক ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই, বিজেপি মন্ডল সভাপতি তেজ নারায়ন পান্ডে, অভিজিৎ দত্ত, ভৈরব বাউরি সহ একাধিক সম্মানীয় ব্যক্তি ছাড়াও স্কুলের প্রধান শিক্ষক রাজীব বাবু ও স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকা মন্ডলী। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষায় কৃতি দের আগামী দিনের শুভেচ্ছা সহ তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই বিধায়ক হিসাবে স্কুলের কমিউনিটি হল এর জন্যে ৫টী শীততাপ নিয়ন্ত্রিত মেশিন প্রদান করার প্রতিশ্রুতি ছাড়াও এলাকার শিল্প মহলের সঙ্গে কথা বলে সি,এস,আর প্রকল্পে স্কুলের বিল্ডিং সুসজ্জিত করার জন্যে স্কুল বিল্ডিং রং করার বিষয়ে উদ্যোগ নেবার কথা বলেন। উক্ত অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের আগামী দিনে দুর্গাপুর আসানসোল সহ রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান তুলে বিধায়ক বলেন আগামী দিনে শহরের ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত এর কথা। ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মহলে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
0 মন্তব্যসমূহ