BREAKING NEWS

6/recent/ticker-posts

মন্ত্রী থেকে সাধারণ মানুষ দু হাত তুলে নাচলেন রাজপথে

পশ্চিম বর্ধমান,​আসানসোল : আকাশে-বাতাসে এখন উৎসবের চেনা আনন্দ। মহাধুমধামে সম্পন্ন হলো আসানসোল ইস্কন মন্দিরের রথযাত্রার শুভ সূচনা, যা নিজ হাতে উদ্বোধন করলেন রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোলে পরম আদরে জড়িয়ে নিলেন নাড়ু-গোপালকে, আর ভক্তিভরে  ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করে টানলেন রথের রশি। বুধার পুরানো ইস্কন মন্দির থেকে শুরু হয়ে এস বি গরাই রোড, জিটি রোড ছুঁয়ে রথ যখন পোলো গ্রাউন্ডের দিকে এগোচ্ছে, তখন কীর্তনের সুরে ভক্তির জোয়ারে ভেসে দু’হাত তুলে মেতে উঠলেন মন্ত্রী নিজেও। আলো আর ভক্তির এই আবহে পোলো গ্রাউন্ডের বিশাল মেলা এখন জমজমাটরথে আসীন প্রভু আজ ভক্ত দের সাথে আনন্দে বিলীন আর সেই আনন্দে রাজ্যের মন্ত্রী থেকে সাধারণ মানুষ সবাই মিলে মিশে একাকার। রাজ্যে পালাবদলের পরে বর্তমান রাজ্য সরকার রথযাত্রা কে আলাদা গুরুত্ব দিয়ে দেখেছে আর তাই এবছরের রথয়াত্রা যেন আলাদা এক আনন্দের মধ্যে পালিত হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ