নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর :- দুর্গাপুরে তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখানো কে ঘিরে তুমুল উত্তেজনা দুর্গাপুর হাউসের বাইরে। দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর হাউসের সামনে সোমবার রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দোলা সেন যখন দুর্গাপুর হাউস থেকে বেরিয়ে আসছিলেন, ঠিক তখনই বিক্ষোভকারীরা তাঁর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সাংসদের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি "চোর চোর" স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে দুর্গাপুর হাউসের বাইরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ বাহিনী দ্রুত তৎপরতার সাথে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় এবং কড়া সুরক্ষায় সাংসদের গাড়িকে এলাকা থেকে নিরাপদে বের করে নিয়ে যায়।এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, "তৃণমূল শ্রমিক সংগঠনের চোর নেতারা বিজেপির গা ঘেঁষার চেষ্টা করছে। সেই কারণেই আমরা দোলা সেনকে কালো পতাকা দেখিয়েছি। দোলা সেন খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত।"
0 মন্তব্যসমূহ