BREAKING NEWS

6/recent/ticker-posts

৫১ বর্তী পরিবারে হাতে আগামী দুর্গাপুর শহর পরিচালনের দায়িত্ব

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ১৮ই জুলাই ২০২৬:- ৫১ বর্তী পরিবারের কথা অতীতে অনেক ঘরে শুনলেও,এবারে এমনি চিন্তা ভাবনা চলছে কর্পোরেশন ঘরে। আসন্ন পৌরসভা নির্বাচনে পৌরপিতা বা পৌরমাতাদের নিয়ে বলে জানান বিধায়ক চন্দ্রশেখর। দুর্গাপুরে ৪৩ টি ওয়ার্ড সম্মিলিত দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন আগামী দিনে প্রায় একান্ন থেকে ৫৫ টি ওয়ার্ডে সম্প্রসারিত হবার আভাস দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে সম্ভবত আগামী ২২ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাথে বৈঠকের পরে এ বিষয়ে সরকারি শীলমোহর পড়তে পারে বলে বিধায়ক জানান। আর এই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। বিষয়টি জেলাশাসক ও পৌর বিষয়ক দপ্তর নজরে রেখেছে। মাননীয় বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান এই সম্প্রসারণ দুর্গাপুরের গ্রামীণ এলাকা কে স্পর্শ করবে না তবে দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের মধ্যে শহুরে এলাকার কিছু ওয়ার্ড সম্প্রসারিত করে আনুমানিক ৫১ থেকে ৫৫ টি ওয়ার্ডে আগামী দিনে বিস্তৃত হতে পারে দুর্গাপুর পৌরসভা। একদিকে যখন প্রধান বিরোধী শিবির ছিন্নভিন্ন অবস্থায় তখনই শাসক দল নিজেদের ঘর গোছাচ্ছেন সুকৌশলে। উল্টোদিকে শাসক শিবির যখন তাদের আগামী পৌরসভায় কে প্রার্থী হতে পারে সেই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করবার প্রস্তুতি নিচ্ছে তখন তৃণমূল কংগ্রেস এর কী দুটি শিবিরের দুটো করে প্রার্থী দাঁড়াবে এক একটি ওয়ার্ডে না আসন সমঝোতা হবে অন্য কারোর সাথে এই প্রশ্ন এবার সবার উপরে রাখতে চলেছে সাধারণ মানুষ অবশ্য নির্বাচন কমিশন কাকে স্বীকৃতি দেবেন তাঁর উপরে তাকিয়ে রাজ্য রাজনীতি । উল্টোদিকে যদি দুর্গাপুর পৌরসভা ৫৫ টি ওয়ার্ডে সম্প্রসারিত হয় তাহলে অন্যান্য বিরোধীদল গুলি সহ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী কাঁদের করবে সেই বিষয়েও যথেষ্ট প্রশ্ন রাজনৈতিক শিবিরে। অন্যদিকে বিজেপির বিভিন্ন সহযোগী দল গুলিও এই আগত দুর্গাপুর পৌরসভা নির্বাচনে তাঁদের প্রার্থী দেবার জন্যে প্রস্তুতি নেবে বলে রাজনৈতিক মহলের অনুমান । 
কিন্তু এই ওয়ার্ড সম্প্রসারণ এর ফলে যে বিজেপির টিকিটে কারা বিভিন্ন ওয়ার্ডে আগামী পৌরপিতা বা পৌরমাতা র জন্যে লড়াই করবে এই নিয়েও রয়েছে চাপা উত্তেজনা। নির্দিষ্ট কিছু মুখ পদ্ম শিবিরের সামনের সারিতে ঘোরা ফেরা করলেও দুই বিধায়ক সহ জেলা নেতৃত্ব কাঁদের টিকিট দেবেন আর কারা পাবেন অনুমোদন তাঁর দিকে তাকিয়ে দুর্গাপুর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ