সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২৮ শে জুন ২০২৬: পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রথম সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হরিপদ ভারতীর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করল ভারতীয় জনতা পার্টি। এই উপলক্ষে রাজ্য সদর দফতরসহ বিভিন্ন জেলা কার্যালয়ে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। শ্রদ্ধাজ্ঞাপন করেন বর্তমান রাজ্য নেতৃত্ব ও দলের প্রবীণ কার্যকর্তারা সহ দুর্গাপুর এর বিজেপি নেতৃত্ব। ভারতীয় জনতা মজদুর মঞ্চ ( BJMM ) হরিপদ ভারতী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ১০৭ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠান আয়োজিত করেন আজ। দুর্গাপুর বাজার এসবি মোড় সংলগ্ন এলাকায় শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটী পরিচালনা করেন বিজেপি নেতা কল্যাণ দুবে ভারতীয় জনতা মজদুর মঞ্চ এর রাজ্য সাধারণ সম্পাদক। আজকে আয়োজিত এই অনুষ্ঠানে অধ্যাপক হরিপদ ভারতীর ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান দুর্গাপুরের বিজেপি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ থেকে কর্মীরা । স্মরণ সভায় বক্তারা তাঁর রাজনৈতিক সততা, পাণ্ডিত্য এবং বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টির ভিত মজবুত করার ক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন।অধ্যাপক হরিপদ ভারতী কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃত জননেতা ও আদর্শবাদী শিক্ষাবিদ। আশির দশকে যখন বাংলায় বামফ্রন্টের একচ্ছত্র আধিপত্য, সেই কঠিন সময়ে দাঁড়িয়ে তিনি রাজ্যে বিজেপির প্রথম রাজ্য সভাপতির দায়িত্ব নেন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দলকে দিশা দেখান।বিজেপি নেতৃত্ব বলেন "অধ্যাপক হরিপদ ভারতীর জীবন এবং রাজনৈতিক সততা আগামী প্রজন্মের কাছে এক মস্ত বড় অনুপ্রেরণা। মূল্যবোধের রাজনীতি কাকে বলে, তিনি নিজের জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন।"দীর্ঘদিন যাবৎ তিনি এই দলের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা সর্বভারতীয়স্তরে সহ-সভাপতির পদে অধিষ্ঠ থাকেন। হরিপদ ভারতী জনতা দল এর জন্মলগ্ন থেকেই ঐ দলের সদস্য হিসাবে যোগদান করেন। ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জনতা পার্টির টিকিটে সাবেক জোড়াবাগান বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন।
0 মন্তব্যসমূহ