BREAKING NEWS

6/recent/ticker-posts

বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সংবর্ধনা অনুষ্ঠান দুর্গাপুরে

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ১৫ই জুলাই ২০২৬:- টেকনেক্সট টেকনোসফটের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় দুর্গাপুরের এক বেসরকারি হোটেলে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই সফটওয়্যার কোম্পানি দুর্গাপুরে তাঁদের সংস্থার সাফল্যের কথা তুলে ধরে। তাঁদের লক্ষ্য সমাজের বিভিন্ন মানুষের সামনে রাখেন।এই সফটওয়্যার সংস্থাটি ২০১২ সালে স্থাপিত হবার পড়ে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ, ডিজিটাল মার্কেটিং ও বি.পি.ও. এর মতো কাজ গুলি করে থাকেন। টেকনেক্সট টেকনোসফট লিমিটেড আজ দুর্গাপুরের এক বেসরকারি হোটেলে পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন । কোম্পানিটির এই উদ্যোগে উপস্থিত থেকে পান্ডবেশ্বর  বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন সমাজে সরকার ও বিরোধী পক্ষ প্রত্যেকের প্রাপ্ত সম্মানের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের আহ্বান জানান।আলোচনা ও সংবর্ধনায় বক্তারা কোম্পানির ২০১২ থেকে বিশ্বব্যাপী গ্রাহকপ্রাপ্তি, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। পান্ডবেশ্বরের বিধায়ক তার বক্তব্যে বলেন, “সরকার ও বিরোধীদের বিভিন্ন মতবিরোধ থাকা সত্ত্বেও পারস্পরিক সম্মান বজায় রেখে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। বিরোধী পক্ষকেও একই মঞ্চে নিয়ে আলোচনা করলে সমাজে ঐক্য গড়ে ওঠে এবং উন্নয়নের পথ সুগম হয়।” তিনি স্থানীয় উদ্যোগ, দক্ষতা বিকাশ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা কোম্পানির উদ্যোগকে স্বাগত জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ