BREAKING NEWS

6/recent/ticker-posts

অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ট্রাফিক সপ্তাহ পালন কাঁকসা ট্রাফিক গার্ডের

মনোজ শ্রফ,কাঁকসা, ৬ই আগস্ট ২০২৬ :-রাজ্য জুড়ে চলছে ট্রাফিক সপ্তাহ কর্মসূচি।কোথায় রাস্তায় মাইকে পথ চলতি মানুষদের সচেতন করা হচ্ছে,আবার কোথাও বিদ্যালয়ে পড়ুয়াদের ট্রাফিকের বিষয়ে সচেতন করা হোচ্ছে পড়ুয়াদের।মূলত জাতীয় ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনা রুখতেই ট্রাফিক পুলিশের এই উদ্যোগ।আর সেই কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকালে কাঁকসার বিভিন্ন প্রান্তের খুদে শিল্পীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন এই অনুষ্ঠানে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেয়া।এদিন দুটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রথম বিভাগে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী দ্বিতীয় বিভাগে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রতিযোগিতারা অংশ নেয়।এদিন দুই বিভাগে জয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় কে পুরস্কৃত করা হয়।এছাড়াও সমস্ত প্রতিযোগী কে সান্তনা পুরস্কার দেওয়া হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয় ছোট ছোট শিশুদের মনে ট্রাফিক নিয়ম কিভাবে পালন করতে হয়।ট্রাফিক নিয়ম পালন না করলে কি হতে পারে সেই বিষয়ে অবগত করতেই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।এই প্রতিযোগিতায় মূল বিষয় ছিল ট্রাফিক নিয়ন।যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।তারা কেউ ট্রাফিক নিয়ম পালন এর বিষয় তুলে ধরে।আবার কেউ ট্রাফিক নিয়ম না মানলে কি হতে পারে সেই বিসয়গুলি তাদের ক্যানভাসে তুলে ধরে,অভিভাবকরা জানিয়েছেন,পুলিশের এই উদ্যোগে তারা খুশি।অনেক নতুন কিছু জানা গিয়েছে।তবে সবাই সচেতন হলে দুর্ঘটনা অনেকটাই কমবে।বাচ্চার ছোট থেকেই যদি ট্রাফিক নিয়ম শিখে যায় তবে পথে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ