নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর,৫ই জুন ২০১৬:-
দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতা গ্রেপ্তার। দুর্গাপুরে বেসরকারি শিল্পসংস্থা গ্রাফাইট ইন্ডিয়ার সঙ্গে যুক্ত শ্রমিক নেতা শেখ রমজান ও কার্তিক রজক ওরফে পিউকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, চাকরি দেওয়ার নামে তোলাবাজি, শ্রমিকদের মধ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁরা জড়িত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযোগগুলির ভিত্তিতে কোকওভেন থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। কোকেওভেন থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের দেখে বিজেপি কর্মী বিক্ষোভ দেখান এবং ‘চোর চোর’ স্লোগান তোলেন। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। শিবু রজক এর বক্ত্যব্য বিভিন্ন সময়ে এলাকার বেকার যুবকদের কাছে চাকরির ক্ষেত্রে তোলাবাজি করতেন এই শেখ রমজান ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বেকার স্থানীয় যুবকদের কাছে দুঃস্বপ্নের মতন শ্রমিক নেতা শেখ রমজানের নাম উঠে এসেছিল একাধিক সময়ে। ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া কারখানায় স্থানীয় ছেলেদের চাকরি পেতে গেলে এই শ্রমিক নেতা শেখ রমজানের স্নেহভাজন না হলে চাকরি কখনোই সম্ভব ছিল না এমনি অভিযোগ এলাকার যুবকদের । তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল যে এলাকার বাইরে থেকে আসা বহিরাগত শ্রমিকদের চাকরিতে নিয়োগের বিষয়। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই মহাশয় এই বিষয়ে এর আগে বেশ কয়েকবার অভিযোগ করেছেন আর রাজ্যে তৃণমূল সরকারের পতনের পরেই শেখ রমজানকে গ্রেপ্তার যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে দেখছে স্থানীয় মানুষ। স্থানীয় মানুষ যে ভোটের ফল বিজেপির পক্ষ্যে দিয়েছে তার অন্যতম কারণ শেখ রমজানের মতন শ্রমিক নেতাদের স্বৈরাচারী মনোভাব। বিভিন্ন সময়ে স্বেচ্ছায় অবসর থেকে কর্মী নিয়োগ অথবা ঠিকা শ্রমিক নিয়োগ এই নেতার ও তাঁর মাথার উপরে থাকা প্রাক্তন মন্ত্রীর হাত খুবই শক্তিশালী ছিলো আর এই অতি শক্তির ফলে এলাকার বৃহৎ অংশের ভোট যে বিজেপি মুখী সেই বিষয়ে এলাকার অনেকেই সন্দেহতীত। এখন দেখার পরিবর্তনের সরকার 'ভয় আউট ভরসা ইন ' করবে না আবারো ভয়কেই নতুন জামা পড়াবে? পরিবর্তন দেখার জন্যে অপেক্ষায় এলাকার সাধারণ মানুষ।
0 মন্তব্যসমূহ