সন্দীপ ভট্টাচার্য্য, দুর্গাপুর, ১৮ই এপ্রিল ২০২৬ :- আকাশ থেকে ঝরছে আগুনের গোল্লা, আর মাটি থেকে উঠছে রাজনীতির তপ্ত আঁচ! কিন্তু কার সাধ্যি রোখে এই 'জনসুনামি' পাণ্ডবেশ্বরে নির্বাচনী লড়াই এবার সপ্তমে! সমস্ত সমীকরণ ওলটপালট করে দিয়ে, খাঁ খাঁ রোদেও রেকর্ড ভিড় করে শক্তিপ্রদর্শন করলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই নিজের নির্বাচনী কেন্দ্রে জনসংযোগে নামলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।
পারা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে, কিন্তু পাণ্ডবেশ্বরের রাজনৈতিক উত্তাপ বোধহয় তাকেও হার মানাবে। আজ পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মহাল,শীতলপুর, ছোড়া সহ বিভিন্ন প্রান্তে জনসংযোগ সারলেন তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। কড়া রোদকে তোয়াক্কা না করেই সকাল থেকে পথে নেমেছেন তিনি। গ্কোথাও মহিলারা শাঁখ বাজিয়ে বরণ করে নিচ্ছেন ঘরের ছেলেকে, কোথাও আবার পুষ্পবৃষ্টিতে ভিজছেন প্রার্থী। পাণ্ডবেশ্বরের এই ভিড় প্রমাণ করে দিচ্ছে, রোদের
তাপের চেয়েও মানুষের আবেগের দাম অনেক বেশি। প্রার্থীর কথায় "মানুষের ভালোবাসা থাকলে গরম কোনো বাধা নয়। দিদির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে, আর সেই আশীর্বাদ নিতেই আমি আজ পথে। এই ভিড়ই বলে দিচ্ছে পাণ্ডবেশ্বরের মানুষ আগামী দিনে কোন দিকে।"
0 মন্তব্যসমূহ