অভি ভট্টাচার্য,দুর্গাপুর, ১৭ই এপ্রিল 2026 :- দুর্গাপুরের সিটি সেন্টারের ব্যস্ত প্রান্তে অবস্থিত শোরুমে আজ এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত অতিথিরা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত ‘চিত্রাঙ্গী’ কালেকশন—যেখানে বাঙালির বনেদিয়ানা, সংস্কৃতি ও ঐতিহ্য যেন সোনার গহনার শরীরে জীবন্ত হয়ে উঠেছে।
এই নতুন কালেকশনের প্রধান আকর্ষণ নিখুঁত কারুকার্য। বিশেষ করে ‘কুলো’র ডিজাইনের উপর সূক্ষ্ম নকশার কাজ—যা এক কথায় অকল্পনীয়। প্রতিটি গহনার ডিজাইনে ফুটে উঠেছে বাংলার চিরাচরিত শিল্পভাবনা, যা একদিকে যেমন ঐতিহ্যের ধারাকে বহন করছে, অন্যদিকে আধুনিক রুচির সঙ্গেও দারুণভাবে সামঞ্জস্য রেখেছে।
শোরুমে উপস্থিত তিনজন মডেল নিজেদের পরিহিত ঐতিহ্যবাহী গহনা নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, এই কালেকশনের গয়না পরলে যেন নিজের শিকড়ের সঙ্গে আরও গভীর সংযোগ অনুভব হয়। তাদের কথায়,“এটা শুধু অলংকার নয়, একটা সংস্কৃতির বহিঃপ্রকাশ।”
উদ্বোধনের পর কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখা হয়। উপস্থিত অতিথি ও ক্রেতাদের মধ্যে ছিল উৎসবের আবহ। শোরুম জুড়ে প্রদর্শিত বিভিন্ন কালেকশনও মন কেড়েছে সকলের—প্রতিটি গহনার মধ্যে যেন লুকিয়ে রয়েছে আলাদা গল্প, আলাদা ঐতিহ্যের ছোঁয়া।
শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ অফার ও আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করা হয়েছে, যা ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।সব মিলিয়ে, ‘চিত্রাঙ্গী’ কালেকশন শুধু একটি নতুন গহনার সিরিজ নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক শিল্পময় উদযাপন—যা দুর্গাপুরের বুকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
0 মন্তব্যসমূহ