BREAKING NEWS

6/recent/ticker-posts

মিঠায় এলো মিষ্টি হাসি নিয়ে পান্ডবেশ্বর এর মাটিতে

সন্দীপ ভট্টাচার্য, পান্ডবেশ্বর ১৮ই এপ্রিল ২০২৬:- বাংলা টেলিভশন এর মিঠাই এলো ২৭৫ নাম্বার বিধানসভা কেন্দ্রের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে। প্রচারে যতই দিন এগোচ্ছে নরেন্দ্রনাথ চক্রবর্তীর তার প্রচারের ঝাঁজ বাড়াচ্ছেন । সেলিব্রেটি থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কে নেই নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে। আর সঙ্গে আছে আপামর জনতার ভীড়। যেখানেই তিনি প্রচারে যাচ্ছেন মানুষের ভালোবাসা আশীর্বাদের সঙ্গে মানুষের ভিড় তার চলার পথে পাথেয় হয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে ।শুধুই গ্ল্যামার ওয়ার্ল্ড এর গ্ল্যামার নয় বরঞ্চ প্রাথীর প্রচার এক অন্য মাত্রার গ্রামার পাচ্ছে পান্ডবেশ্বর বিধানসভায়। বাংলা টেলিভিশন এর মিঠায় এক অতি মিষ্টি অভিনেত্রী হিসাবে মানুষের ঘরের সন্ধ্যে বেলার মনোরঞ্জনের সাথী আজ পান্ডবেশ্বর এর মানুষের কাছে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথের হয়ে মানুষের একদম কাছে পৌঁছে গেলে মানুষের উচ্ছাস অন্য মাত্রা পায়।আজকের পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যে বেলার মুহূর্তে হুড খোলা জিপে অভিনেত্রী মিঠায় এর সঙ্গী ছিলেন প্রার্থীর সব সময়ের চলার সঙ্গী সহ ধর্মিনী অনুভা চক্রবর্তী যিনি নিজেও একজন জনপ্রিয় নেত্রী 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ