BREAKING NEWS

6/recent/ticker-posts

মঞ্চে অক্সিজেন আর মাঠে মারের বিধান দিলেন ঘোষ বাবু

নিজস্ব প্রতিনিধি, ১৫ই মার্চ২০২৬ :-  গিরিশ পার্কের ঘটনার প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর স্বভাবষিদ্ধ ভঙ্গিমায় হুঙ্কার দিলেন আসন্ন ভোট আবহে। বিজেপির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশের দিন গিরিশ পার্কের ঘটনা এখন খবরের শিরোনামে। বক্ত্যব্য ও পাল্টা বক্ত্যব্য তে রাজনৈতিক মহল সরগরম আর সেই ঘটনায় যোগ হলো নতুন অধ্যায়। একদা বিভিন্ন বিতর্কিত বক্ত্যব্যর কারনে খবরের চর্চায় থাকা দিলীপ ঘোষ সদ্য প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে মূল মঞ্চে জায়গা করে নেওয়া থেকে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণের পড়ে বেশ কিছুটা চাঙ্গা। দিলীপ ঘোষ এদিন জানান যে শাসক দল যেন ভুলে না যায় এটা আর আগের বিজেপি নয়, এই বিজেপি মারের পাল্টা মারের হিসাব নিতে পারে, বাইরের কোন লোক আনতে হবেনা বঙ্গ বিজেপিকে, তাঁদের এই বাংলার সমর্থকরাই যথেষ্ঠ। দীলিপ বাবু সাংবাদিকদের বলেন যে অনেক সহ্য করেছি আর এইসব সহ্য আর করা হবেনা এবার পাল্টা ঘাত প্রতিঘাত এই রকম আওয়াজ শোনা গেলো নতুন করে অক্সিজেন পাওয়া দিলীপ বাবুর কন্ঠে । তিনি আরো বলেন এখন বিজেপি কর্মীরা সব সময় প্রস্তুত তাই এই ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তারা সব রকম পরিস্থিতে প্রস্তুত। যা এক কথায় দিলীপ বাবু কী বুঝিয়ে দিলেন যে এবারের নির্বাচন হতে চলেছে সংঘর্ষ ও অগ্নিগর্ভ পরিস্থিতিতে মোড়া ? বাংলার নির্বাচনে হিংসার বিরুদ্ধে যে দল কথা বলেছে যে দল অবাধ ও শান্তি পূর্ণ নির্বাচনের জন্যে বলেন সেখানে এরকম রনংদেহী মনোভাব কী মানন সই এই প্রস্ন উঠতেই পারে ? 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ