অভি ভট্টাচার্য, দুর্গাপুর, ১৫ই মার্চ ২০২৬ :- আর কয়েকঘন্টার অপেক্ষা তাঁর পরেই ২০২৬ এর ভোটের দিনক্ষণ ঘোষণা। আর এর মধ্যেই দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিস্তীর্ণ অঞ্চল জলের আগত সমস্যার ঘোষণা হয়েছে। কিছু দিন ধরেই অল্প বিস্তর জল সমস্যা থাকলেও আগামী ২ দিন ১৭ই ও ১৮ই মার্চ জল সমস্যায় জেরবার হতে চলেছে দুর্গাপুর এর এ, বি, এল কলোনী, আই,টি,আই এলাকা, আর,আই,বি প্লট,খয়রাশোল, ডেয়ারি কলোনি, দিগল এভিনিউ, সাগরভাঙ্গা কলোনি,জোনাল সেন্টার, শান্তিবন পার্ক, এস,বি মোর, গ্রাফাইট,এসআরএমবি, দুর্গাপুর বাজার,দুর্গাপুর গ্যারেজ, সঞ্জীব সরণী, পি,সি,বি,এল সহ একাধিক অঞ্চলে জল বন্ধ থাকবে এমনই কথা শোনা যাচ্ছে। রেল লাইন সম্প্রসারণ এর ফলে ডি, পি, এল ওয়াটার ওয়ার্কশ বিভাগের পক্ষ থেকে পাইপলাইন স্থানান্তর এর জন্যে এই সমস্যা সৃষ্টি হতে চলেছে বলে বিভিন্ন সূত্রে শোনা গেলেও সাধারণ মানুষের প্রশ্ন বিকল্প সমাধান কেন আগে থেকেই ভেবে রাখা হয়নি ? রেল লাইন সম্প্রসারণের কোন ম্যাপিং বা আগাম সূচনা কী প্রশাসন বা জলের পাইপ লাইনের দায়িত্বে থাকা ডিপিএল কর্তৃপক্ষের কাছে ছিলনা ? না ঢিলে ঢালা করছি করবো মনোভাবে আগামী দুদিনের জল য়ন্ত্রনা সইতে হবে দুর্গাপুর বাসীকে ? এরকম নানা প্রশ্ন সাধারণ মানুষের মনের মধ্যে থাকলেও গরমের শুরুতেই এই জল সমস্যা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সাধারণ মানুষ যাদের একমাত্র জলের সাধন শুধু মাত্র ডিপিএল এর জলের উপর নির্ভিরশীল তাঁদের কাছে। সাগরভাঙ্গা কলোনীর বাসিন্দাদের কিছু মানুষের বক্ত্যব্য দীর্ঘদিন বা অতীতের বেশ কিছু বছর ধরে গরমের সময় এই রকম জলের পাইপের বিভিন্ন সমস্যা নতুন নয়,অনেক সময় দেখা যায় জলের হাহাকার আর জেরবার হয়ে ওঠে জীবন। সেই সময় কিছু ক্ষেত্রে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে জলের ট্যাঙ্কি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অতীতে করতে দেখা গেছে কিন্তু সেটি হাজার হাজার মানুষের কাছে চাতক পাখির মতো। দুর্গাপুরের এক বিস্তর অঞ্চল জলহীন থাকার সম্ভবনা যদি হয় সেক্ষত্রে কী পৌরসভা পারবে সেই পরিস্থিতি সামলাতে? আর এই বিষয়ে দুর্গাপুর
(ফাইল ছবি ) পৌরসভার তরফে মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি ও ধর্মেন্দ্র যাদব জানান ডি পি এল এর জল সরবারোহ যে সব জায়গায় হয় সেই সমস্ত এলাকায় এই সমস্যা দেখা দিলেও দুর্গাপুর মিউনিসিপালিটি যে সমস্ত এলাকায় জল সরবারোহ করে সেই সমস্ত এলাকার মানুষের চিন্তার কোন বিষয় নেই। দুর্গাপুর পৌরসভার তরফে মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি ও ধর্মেন্দ্র যাদব জানান গতকাল আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এর উচ্চ পর্যয়ের আধিকারিক সহ ডিপিএল আধিকারিক দের নিয়ে একটি বৈঠক করা হয়েছে এই পরিস্থিতি মোকাবিলার জন্যে এবং ডিপিএল কর্তৃপক্ষ কে এরকম পরিস্থিত্তি কে আগে থেকে মোকাবিলা করার প্রস্তুতি নেবার কথাও বরংবার বলা হয়েছে তবে কিছু আকস্মিক দুর্ঘটনা জনিত সমস্যা সৃষ্টি হলে কিছু করার থাকেনা বলেও জানান শ্রীমতী অনিন্দিতা মুখার্জী । মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি ও ধর্মেন্দ্র যাদব আমাদের বেঙ্গল লেন্স কে জানান এই পরিস্থিতীর জন্যে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন প্রস্তুত। অন্ততঃ পানীয় জল পৌঁছে দেবার জন্যে তারা সব রকম চেষ্টা করবে আর প্রত্যেক দুর্গাপুর বাসীর কাছে অনুরোধ একসাথে এই পরিস্থিতিতে সহযোগীতা করার জন্যে । এবার দেখা যাক বিরোধীরা কী সাধারণ মানুষের জন্যে এলাকায় এলাকায় জল নিয়ে হাজির হয়ে মানুষের মন জয়ের চেষ্টা করবে না দুর্গাপুরবাসী এক্ষেত্রে শাসক শিবির কেই পাবে পাশে। এক্ষেত্রে এই প্রতিবেদন লেখার সময়ে বাংলার প্রধান বিরোধীদল বিজেপির নেতৃত্বদের মধ্যে পশ্চিমের বিজেপির বিধায়ক
(ফাইল ছবি )লক্ষন চন্দ্র ঘোড়ুই কে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এই সমস্যার সৃষ্টি হবার আগেই এর
জন্যে ব্যবস্থা গ্রহণ করা দরকার। স্থানীয় প্রশাসনের তাঁরা কেন আগে থেকে পরিকল্পনা করে ব্যবস্থা নেবেনা ? জল কষ্ট দুর্গাপুর বাসীর কাছে নতুন কিছু নয় কিন্তু শাসক সে দিকে কী নজর রাখে? কিছুদিন পূর্বে ডি,এস,পি টাউনশিপ এর জল এর যে সমস্যা হয়েছিল সেকথা তুলে ধরে তিনি বলেন শ্যামপুর থেকে কুরুরিয়া ডাঙ্গা এসব অঞ্চলে জলের সমস্যার কথা, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষন চন্দ্র ঘোড়ুই বলেন কিছুদিন আগে করঙ্গপাড়ায় এরকম জলের সমস্যা হয়েছিল সেক্ষেত্রে তারা জলের ট্যাঙ্কর দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করেন। তিনি বলেন তাঁদের ক্ষমতা সীমিত তাও তারা সাধারণ মানুষের পাশে আছেন তারা পরিস্থিতি নজর রেখে ব্যবস্থা নেবেন। সাধারণ মানুষ দেখতে চায় আগামী দুদিন জল কষ্টে কারা থাকছেন মানুষের পাশে কারা ভোটের মুখে জল দেবেন গৃহস্থ্যের বাড়িতে এটা কী অ্যাসিড টেস্ট হতে পারে মানুষের মন জয়ের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর পাবার জন্যে দেখতে হবে কারা থাকছে মানুষের জন্যে রাস্তায়।
0 মন্তব্যসমূহ