BREAKING NEWS

6/recent/ticker-posts

দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থীকে ? শিল্পাঞ্চলের মুখ কী উদ্যোগপতি

অভি ভট্টাচার্য, দুর্গাপুর , 15ই মার্চ 2026:-দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে নানা মহলে নানা জল্পনা। আর ঠিক তেমনি বিভিন্ন সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । কখনো এখানে উঠে আসছে নতুন কোন আমলার নাম, কখনো উঠে আসছে পোড় খাওয়া রাজনীতিবিদদের নাম কিন্তু দুর্গাপুরের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের মতে এখানে হতেই পারে এক অন্যরকম চমক। এই পশ্চিম বিধানসভায় বিগত দিনে এন্টি তৃনমূল ভোটার দেখা গেছে 2016 থেকে। এখনে রয়েছে তৃণমূলের  নানান সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ঘাত প্রতিঘাত। সেক্ষেত্রে শিল্পাঞ্চলের মানুষের কাছে শিল্পের শহরে উদ্যোগপতি কোন এক ব্যক্তি হতেই পারে চমকের শীর্ষে। তাঁর কারন দুর্গাপুর পশ্চিম এ দরকার সবার গ্রহণযোগ্য এমন এক ব্যক্তিত্ব যার উপরে বিরোধী শিবিরের ও থাকবে শ্রদ্ধা ও পরিস্কার পরিচ্ছন্ন ইমেজ আর তাঁর সঙ্গে শিল্পাঞ্চলের মানুষের কাছে কর্মসংস্থানের অন্য রকম দিশা কারন দুর্গাপুর এখন স্বাস্থ্য ও শিক্ষা নগরীতে পরিবর্তিত।এদিকে যদি আমরা একটু পেছনে ফিরে দেখি তাহলে দুর্গাপুর শিল্পাঞ্চলকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্যে তৃনমূল সুপ্রিমোর আস্থাভাজন হ্য়েছেন এক অতিপরিচিত ভূমিপুত্র উদ্য়োগপতি আড্ডার চেয়ারম্যান শ্রী কবি দত্ত।
দুর্গাপুর শিল্পাঞ্চল মানে নতুন উদ্যোগের সম্ভাবনা, দুর্গাপুর শিল্পাঞ্চল মানে নতুনভাবে শিল্পের বিনিয়োগের কথা চিন্তা করা তাই সে ক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারো আস্থা পেতে পারেন কবি দত্ত বা অন্য কোন উদ্যোগপতি । না এখানে স্থান পাবে রাজনৈতিক কোন ব্যক্তিত্ব । আর কয়েক মিনিটের অপেক্ষা আর তার পরেই সমস্ত দল একে একে কিছুদিনের মধ্যেই নিজেদের সৈনিকদের নাম ঘোষণা করবে আর তখন দেখা যাবে দুর্গাপুর পশ্চিমের নিয়ে বিভিন্ন সমীকরণ কার উপরে থাকবে তৃণমূলের আস্থা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ