সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারী ২০২৬:- ভোটের বাদ্দি বাজতে আর কিছু দিনের অপেক্ষা আর তাঁর আগেই দুর্গাপুর জুড়ে উন্নয়ন এর ছোঁয়া দিয়ে চলেছে প্রতিনিয়ত। আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, মাননীয় গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ এলাকার যুব নেতা আশীষ কেস, তিন নাম্বার ব্লক এর নেতৃত্বে থাকা শঙ্কর মুন্সী, সুশান্ত রায় সহ নেতৃত্বের হাত ধরে ২৯ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন ব্লকের রাস্তার আলোক বাতি গুলির মেরামতি সহ পুনঃ নবীকরনের ভিত্তি প্রস্তর এর আনুষ্ঠানিক উদবোধন অনুষ্ঠান হয়ে গেলো মহা সমারোহে। কিন্তু এই আলোর নবীকরণ এর সঙ্গে সাধারণ মানুষের প্রশ্ন বিগত দিনে জেলার মন্ত্রী থেকে শাসক দলের নেতৃত্ব বার বার প্রতিস্তুতি দিয়েছেন সাগরভাঙ্গা কলোনীর কোয়ার্টার গুলোর ভাড়া সহ রক্ষনেবেক্ষণ ছাড়াও আলোটমেন্ট এর মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে চিন্তা ভাবনার বিষয়ে সেগুলির সমাধান কবে হবে?
0 মন্তব্যসমূহ