BREAKING NEWS

6/recent/ticker-posts

আস্ত পার্টি অফিস চুরির অভিযোগ

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর,১লা ফেব্রুয়ারী২০২৬:- দুর্গাপুর ২৫ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর সংশোধনগার এর নিকটে একটি অস্থায়ী বিজেপি কার্যলয়কে সম্পূর্ণ ভাবে নিশ্চিহ্ন করে চুরির অভিয়োগে বিজেপি কর্মীদের বিক্ষোভ ও পরবর্তীকালে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। বিজেপি জেলার সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জী অভিযোগ করেন শাসক দল কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি সহ বিভিন্ন অভিয়োগে অভিযুক্ত হবার কথা বিভিন্ন সময়ে উঠলেও এই আস্ত পার্টি অফিস চুরির ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে এটা বিরল। নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের কাছে মৌখিক অভিয়োগের পাশাপাশি নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখায় ও কয়েকজনের প্রতিনিধি দল থানার আধিকারিক দের সঙ্গে দেখা করে। বিজেপি দাবী করেন তারা ওই স্থানেই পাকাপাকিভাবে পার্টি অফিস গঠন করবে।আর তৃণমূলের তরফে প্রাক্তন পৌরপিতা রমা প্রসাদ হালদার বলেন এই সব বিজেপির অন্তর্দ্বন্দ। বিজেপির নব্য ও আদির লড়াই, তৃণমূল এই সব প্যান্ডেল ভাঙার রাজনীতিতে থাকেনা আর বিজেপি এই ভাবে ২০২৬ এর নির্বাচন বৈতরণী পাড় করতে চাইছে কিন্তু বিপুল ভোটে তৃণমূলই আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ