BREAKING NEWS

6/recent/ticker-posts

বছরের শেষে মর্মান্তিক দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, রাজবাঁধ,২৭ শে ডিসেম্বর ২০২৫:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির । বাঁশকোপা টোল প্লাজার সামনে একটি চারচাকা গাড়ি সজরে এসে ধাক্কা মারে একটি ট্রাকের পেছনে আর তারপরেই দুর্ঘটনায় দূমরে মুচড়ে যায় গাড়িটি।  অরিন্দম মন্ডল নামের এক ব্যক্তির সূত্রে যতটুকু জানা গেছে দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিরা জিন্দাল ও মাইথন গোষ্ঠীর জেনারেল ম্যানেজার পোস্টে কর্মরত । মৃতদের মধ্যে একজন জিন্দাল সংস্থার জেনারেল ম্যানেজার ও আরো একজন ব্যক্তি  তিনি মাইথন সংস্থায় উচ্চপদস্থ পদে কর্মরত । আহত ব্যক্তিকে উদ্ধার করে দূর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় তবে তাঁর অবস্থা আশঙ্কা জনক। পুলিস সূত্রে যেটুকু জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে নদীয়ার কল্যানী থেকে দুর্গাপুরের মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে বিশেষ মিটিং এর জন্যে আসছিলেন । দুর্ঘটনায় সংঘর্ষের হার এতটাই ছিলো যার ফলেগাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং যথেষ্ট ভয়াবহ চিত্র দেখা যায় গাড়িটির। দুর্ঘটনা স্তলেই মৃত্যু হয় জিন্দাল সংস্থার জেনারেল ম্যানেজার গৌতম জানা নামে এক ব্যক্তির ও গাড়ির ড্রাইভারের। এবং অপর গুরুতর আহত সন্দীপ চক্রবর্তী কে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়, অবস্থা য়থেষ্ট আশঙ্কাজনক।আহত ব্যক্তি নদীয়ার কল্যানীর বাসিন্দা বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ড এর পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় চলে গাড়ির ভেতর থেকে দেহ উদ্ধারের কাজ। দুর্ঘটনা জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে এছাড়া ঘটনাস্থলে উপস্থিত মানুষের ভিড় সামলাতে একপ্রকার যথেষ্ট বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে।  অরিন্দম মন্ডল নামের এক ব্যক্তি বলেন জিন্দাল মাইথন কোম্পানির দুজন জেনারেল ম্যানেজার মুচিপাড়ায় একটি মিটিংয়ে আসচ্ছিলেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই মর্মান্তিক দৃশ্য দেখি। আধ ঘন্টা আগেও তাদের সঙ্গে কথা হয়েছিল ফোনে,পড়ে তাদের ফোন পাচ্ছিলাম না। পুলিশ প্রশাসন এই দুর্ঘটনার পেছনে কি কি কারণ থাকতে পারে সবদিক খতিয়ে দেখছে।
             ------------------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ