BREAKING NEWS

6/recent/ticker-posts

বামফ্রন্ট এর ছাতার তলায় সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী মানুষের সম্মেলন

সন্দীপ ভট্টাচার্য,পানাগড়, ২৮শে ডিসেম্বর ২০২৫:-   শুন্য থেকে শুরু করে আবারো ফিরতে চাইছে বামেরা কিন্তু তাঁদের যে মূল ভিত্তি ছিলো সেই গ্রাম বাংলা থেকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সমর্থন সেটা কোথাও কিছুটা হলেও আজ অনেকটা ধাক্কা খেলেও আজও তারা যেকোন আসনের ফলাফল পরিবর্তন করতে পারেন, তাঁদের ভোট বাঙ্কের সমর্থকদেরসমর্থনের উল্টোপুরানে এমনি গুঞ্জন রাজনৈতিক ক্ষেত্রে । বিগত ৩৪ বছরের এই শাসনকাল দাঁড়িয়েছিল কিছু সৎ এবং আদৰ্শবান নেতৃত্বের উপরে। আর এখনও এই লাল ঝান্ডা নিয়ে চলা মানুষগুলো সমাজের ধৰ্মীয় বিভাজন এর উর্ধে মানুষের কথা বলেন। তারা আঙ্গুল তোলেন ধৰ্মনিয়ে রাজনীতিতে মানুষের উপরের আসা আঘাতের উপরে। পানাগড়ে এমনি ৩ দিন ব্যাপী রাজ্য সম্মেলন শুরু হয়েছে "সারাভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন"এর ব্যানারে পশ্চিমবঙ্গে তৃতীয় রাজ্য সম্মেলন। এই সম্মেলন এর বিষয় বলতে গিয়ে কমরেড অমিয় পাত্র বলেন মানুষের কাছ থেকে দু মুঠো করে চাল ডাল নিয়ে এসে এই সম্মেলন এর শুরু হয়েছে আজ মানুষের ভালোবাসায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে নিজেদের ভালো থাকার আর আগামী ভবিষ্যত কে উন্নত করার লক্ষ্যে। এই সম্মেলনে প্রধান বক্তা মহঃ সেলিম ছাড়াও উপস্থিত ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধি। সভায় উপস্থিত হয়েছে কমরেড মীনাক্ষী মুখার্জি সহ দিল্লি থেকে এসেছেন বিক্রম সিং যিনি সারা ভারত ক্ষেত মজুর সভার প্রেসিডেন্ট। মীনাক্ষী মুখার্জী  সভায় উপস্থিত হয়ে সাধারণ কর্মীদের মধ্যে উপস্থিত হয়ে আলাপ আলোচনায় থাকার ফলে সভায় উপস্থিত কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যায়। সভা থেকে বর্তমান সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁদের অপশাসন সহ ভ্রান্ত নীতির বিরুদ্ধে বক্ত্যব্য সহ বামফ্রন্ট এর চিন্তা ভাবনা প্রয়োজনীয়তা নিয়ে বলেন প্রাক্তন এমপি ও রাজ্য কমিটির সেক্রেটারি কমরেড মহঃ সেলিম। বিভিন্ন গ্রামে গ্রামে মানুষের কাছে কমিউনিস্ট চিন্তা ভাবনাকে সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা কী ভাবে বৃদ্ধি পাবে সেই বিষযে অঙ্গীকার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ