BREAKING NEWS

6/recent/ticker-posts

কোটি কোটি টাকার খেলা হয়েছে জেলা জুড়ে ! রাজস্ব আদায়ের পরিসংখ্যান তুলে মন্ত্রী অবাক

বিশেষ সংবাদদাতা, বীরভূম , ৮ ই অক্টোবর ২০২৬ : রাজ্যের রাজস্ব সংগ্রহ এবং প্রাকৃতিক সম্পদের চোরাচালান ইস্যুতে নাম না করে আগের সরকারকে তীব্র আক্রমণ হানলেন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। বীরভূম সফরে এসে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বর্তমান সরকারের স্বচ্ছ নীতি ও কড়া পদক্ষেপের ফলেই মাত্র কয়েক মাসের মধ্যে রাজস্ব সংগ্রহে অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে।বৃহস্পতিবার প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা বলেন, "আগের সরকারের আমলে বালি, পাথর ও কয়লা পাচার এবং চুরি সংক্রান্ত যেসব অভিযোগ আমরা তুলতাম, তা যে বাস্তব ছিল তা আজ তথ্যের মাধ্যমে স্পষ্ট।"​তিনি পূর্ববর্তী ও বর্তমান সরকারের রাজস্ব সংগ্রহের পরিসংখ্যান তুলনা করে বলেন, "আগের সরকারের ২০২৫–২৬ মেয়াদে সারাবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল প্রায় ২৪৫ কোটি টাকা। অথচ আমাদের সরকারের মাত্র ৫ থেকে ৬ মাসের কার্যকালে ইতিমধ্যেই ৩৪৩ কোটি টাকারও বেশি রাজস্ব সংগ্রহ করা সম্ভব হয়েছে।"​পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও যোগ করেন, "এই দুই পরিসংখ্যানের ফারাক দেখলেই স্পষ্ট বোঝা যায় স্বচ্ছতা ও সঠিক প্রশাসনিক নিয়ন্ত্রণের তফাত কতটা। প্রাকৃতিক সম্পদের চোরাচালান বন্ধ করে সরকারি কোষাগারে সঠিক রাজস্ব জমা হওয়ার ফলেই এই আর্থিক বৃদ্ধি সম্ভব হয়েছে। " ​বালি, কয়লা ও পাথর খাতের আয়বৃদ্ধি নিয়ে মন্ত্রী দীপঙ্কর জানার এই মন্তব্যের পর প্রশ্ন জেলার রাজনৈতিক সচেতন মানুষের যে বিগত সরকারের আমলে বালি থেকে পাথর এই সব কারবারের সঙ্গে যুক্ত রাঘব বোয়ালরা কী নিয়ন্ত্রিত হবে না তারাই নিয়ন্ত্রণ করবে রাজনীতিকে? 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ