নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুরে একের পর এক তৃণমূল নেতারদের গ্রেফতারি ঘিরে সরগরম শিল্পাঞ্চল। এবার সেরকম ই তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে ধৃত রমাপ্রসাদ হালদারকে প্রথমে তার বাড়িতে তারপর দলীয় কার্যালয়ে নিয়ে যেতেই বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান ওঠে ।
তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে ধৃত দুর্গাপুর নগর নিগমের বিদায়ী বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে তদন্তের স্বার্থে শুক্রবার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।
দলীয় কার্যলয়ের তালা ভেঙে কার্যলয় খোলা হয়। সেখানে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্ত নেতাকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের প্রয়োজনে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে বিভিন্ন তথ্য ও নথিপত্র খতিয়ে দেখা হয়। তবে রমাপ্রসাদ হালদারকে সেখানে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে তদন্তের স্বার্থে কোন অভিযুক্ত কে কোথায় নিয়ে যাওয়া হবে সেকথা আগে থেকে জানতে পারছে কী করে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিরা। এদিকে রমাপ্রসাদ হালদারকে তদন্তের স্বার্থে নিয়ে আসলে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে,ফলে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
এদিকে, এলাকায় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরাও রমাপ্রসাদ হালদারের বিরুদ্ধে সরব হন। তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। কেউ কেউ তাঁর ছবিতে
জুতো মারতে থাকে। উপস্থিত তাপস মাঝি ও মনীষা দে জানান আজ রমা প্রসাদ হালদারের ছবিতে মিষ্টিমুখ করিয়ে ফুলের স্তবক দিয়ে তাকে সম্মান জানানোর পাশাপাশি তার
ছবিতে জুতোপেটা করা হলো । এর কারণ হিসেবে তারা বললেন ২০২১ সালে ভোট বা নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের অভিযোগ।
0 মন্তব্যসমূহ