BREAKING NEWS

6/recent/ticker-posts

সাম্রাজ্যের কী পতন ? ক্ষোভ না রাজনীতি ?

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম বর্ধমান :- প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী ! পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বাঁকোলা এলাকায় শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসভবন সংলগ্ন একটি গোডাউন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী।স্থানীয় বিক্ষুব্ধ জনতা বা বিজেপি কর্মী-সমর্থক দের একটি অংশের মহিলা পুরুষ  এদিন গোডাউনের তালা খুলে ভিতরে প্রবেশ করেন কিন্তু । আর তারপরই চোখ কপালে ওঠে সকলের। গোডাউনের ভিতরে মজুত অবস্থায় পাওয়া যায় প্রচুর পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী।
অভিযোগ, গরিব মানুষের জন্য বরাদ্দ শাড়ি, কাপড়, মশারি থেকে শুরু করে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাকও সেখানে মজুত ছিল। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই সমস্ত সরকারি সামগ্রী গোডাউনে জমা করে অন্যত্র পাচার করা হতো, কিন্তু তাঁর কোন সুনির্দিষ্ট প্রমান ঘটনার সময়ে না পাওয়া গেলেও উপস্থিত বিক্ষুদ্ধ মানুষের বক্ত্যব্য।  ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে নরেন চক্রবর্তীর গোডাউনে যে ত্রাণ সামগ্রী উদ্ধার, তার পরিপ্রেক্ষিতে নরেন চক্রবর্তীর বক্তব্য, তিনি জানান যে অন্যায় ভাবে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন যেখানে আমি মা কালীকে প্রতিষ্ঠা করেছি পাশেই রয়েছে সংকটমোচন ও ভোলেনাথ সেখানে অহেতুক কিছু জিনিস রেখে দিয়ে তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে য়া অত্যন্ত দুখঃজনক। নরেন বাবু বলেন ভগবান এর বিচার করবে পাণ্ডবেশ্বরের মানুষ এর বিচার করবে। এদিকে কিছু মানুষ যখন অভিযোগ জানাচ্ছেন তখন নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো পশ্চিম বর্ধমান এলাকার তৃণমূল এর হেভিওয়েট নেতার কর্মী সমর্থকদের নীরবতা কেন এই প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন ওঠার  কারন এই মুহূর্তে বিরোধী দল তৃণমূলের দুর্গাপুর থেকে পান্ডবেশ্বর এই বিস্তীর্ণ অঞ্চলে নেতৃত্ব হীন অবস্থা।  তৃণমূলের আগামী দিনে কেউ কী নেতৃত্বে আসবে না তৃণমূল হীন দুর্গাপুর পান্ডবেশ্বর তাঁর দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ