BREAKING NEWS

6/recent/ticker-posts

রাজনীতি করবেন না ওটা আপনার কাজ নয়।

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর :- ব্যবসায়ীদের ব্যবসা করার আহ্বান জানালেন কিন্তু ব্যবসায়ীরা যদি রাজনীতির ময়দানে রাজনীতি করেন তাহলে একজন রাজনীতিবিদ হিসেবে তিনি এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। এই অনুষ্ঠানে দুর্গাপুরের অপর দুই বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী, লক্ষণ ঘরুই সহ বিসিষ্ট শিল্পপতিদের উপস্থিতি ছিলো। দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে ১লা জুন ২০২৬ সন্ধ্যায় দুর্গাপুরের ও পার্শ্ববর্তী এলাকার শিল্পপতিদের দ্বারা সংবর্ধনা অনুষ্ঠানে এমনই কথা বললেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। তিনি শিল্পপতিদের প্রস্তাব দেন যে শ্রমিকদের সাথে নিজের পরিবারের মতন করে কথা বলুন। আমরা বিধায়করা সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতিনিধি আমরা তাদের হয়েই আপনাদের কাছে এসে কথা বলব। আর সেক্ষেত্রে আপনাদের মেহনতী মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করার বার্তা দেব। সাধারণ শ্রমিকদের মনের মধ্যে কোথাও একটা দূরত্ব কাজ করে এই দূরত্ব দূর করতে হবে মালিক কর্মচারী এই সম্পর্কের থেকে বেরিয়ে শ্রমিকরা কোম্পানির পরিবার এই সম্পর্কে থাকলে কোম্পানিতে শ্রমিক অসন্তোষ কম হয়। বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন আপনাদের ব্যবসায়ী ও শিল্পপতি সংগঠনে অনেকেই ব্যবসা করেন কিন্তু কিছু সামান্য মানুষজন আছে যারা এই ব্যবসা কে বাদ দিয়ে রাজনীতির ব্যক্তিদের পেছনে অর্থ বিনিয়োগ করে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ করতে উদ্যোগী হন এমন কিছু উদ্যোগপতি, শিল্পপতি ও ব্যবসায়ীদের কথা তার কানে এসেছে।সে ক্ষেত্রে যদি ব্যবসায়ী, উদ্যোগপতি ও শিল্পপতিরা রাজনীতির ময়দানে রাজনীতি করতে চান বা পেছন থেকে রাজনীতি করেন তাহলে একজন রাজনীতিবিদ হিসাবে তার সঙ্গে রাজনীতি তো নিশ্চয়ই তিনি করবেন।ভোটের সময়ে কিছু শিল্পপতি ও উদ্যোগপতি বর্তমান বিধায়কের বিরুদ্ধে অর্থ লগ্নি করে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের চেষ্টা করেছিল বলে জানান তিনি। উল্টোদিকে এই অনুষ্ঠানে শিল্পপতিদের তরফ থেকে এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরা হয় তাঁর মধ্যে দুর্গাপুর ব্যারেজের বিকল্প একটি সেতু নির্মাণ থেকে জল ও জমি হস্তান্তর বিভিন্ন বিষয়।
আগামী দিনে শিল্পপতি বা উদ্যোগপতি দের সাথে বর্তমান সরকারের বন্ধুত্ব পূর্ণ সহাবস্থানে শিল্পের জোয়ারে এলাকার বেকার যুবক দের মুখে হাসি ফোটে কিনা সে দিকে তাকিয়ে দুর্গাপুর সহ আসপাশের এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ