সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২১শে মে ২০২৬ :- রাজ্যে পালাবদলের পরে দুর্গাপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আর এই প্রশাসনিক বৈঠকে ঘিরে সাজে সাজো রব ছিল দুর্গাপুর শিল্পাঞ্চলে তার সাথে দুর্গাপুরের বিজেপি কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন মুখ্যমন্ত্রী দুর্গাপুর সিটি সেন্টার এর সুহট্ট মল সংলগ্ন এলাকা থেকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের স্থান সৃজনী প্রেক্ষাগৃহ অবধি একটি ৱ্যালি করে পৌছান। র্যালিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে সম্ভাষণ ও অভিনন্দন জানাতে রাস্তার দুপাশে দুর্গাপুরবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।
ৱ্যালি তে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের দুই বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ ঘোড়ুই। এ ছাড়াও ছিলেন মাননীয় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়। উক্ত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তি ছাড়াও একাধিক বিধায়ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর সিদ্ধান্ত নেন, এই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী ছাড়াও কেবিনেট মিনিস্টার অগ্নিমিত্রা পাল,দিলীপ ঘোষ সহ অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন কেন্দ্রের বিধায়করা বিভিন্ন এলাকার সমস্যার কথাও জানান মুখ্যমন্ত্রীকে।
0 মন্তব্যসমূহ