সন্দীপ ভট্টাচার্য, ৯ ই মে ২০২৬:-
দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে বিজেপি সরকারের প্রতিষ্ঠা হলো। রাজ্যে বিজেপি সরকারের প্রধান মুখ হয়ে উঠলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার। সেই সঙ্গে গেরুয়া ময় হয়ে উঠলো পশ্চিমবঙ্গ এর আকাশ বাতাস। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছিল পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের একাধিক হেভি ওয়েট নেতা-মন্ত্রীরা ছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। ৯ই মে ২০২৬ পশ্চিমবঙ্গের ইতিহাসে পরিবর্তনের এক সোনালী অধ্যায়ের সূচনা হলো।শুভেন্দু অধিকারীর সাথে পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া,নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। ব্রিগেড ময়দানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা আবেগঘন মুহূর্তে আবেগে কেউ আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন কেউ বা চোখে ভর্তি জলে পরম প্রাপ্তির আনন্দ কে উপলব্ধি করলেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একদিকে যখন মুখ্যমন্ত্রী শপথ বাক্য অন্যদিকে ছিল বিভিন্ন খাওয়া-দাওয়ার স্টল তার মধ্যে জায়গা করে নিয়েছিল নির্বাচনের সব থেকে জনপ্রিয় হওয়া ঝাল মুড়ি। বিজেপি কর্মী সমর্থকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ঝাল মুড়ির স্বাদ আর সেই সাথে তাদের বহু প্রতিক্ষিত সেই সোনালী মুহূর্তের সাক্ষ্মী আপামর পশ্চিমবঙ্গ সহ ভারত বাসী।
0 মন্তব্যসমূহ