অভি ভট্টাচার্য, দুর্গাপুর, ৬ই মে ২০২৬ :- দুর্গাপুর-পূর্বের মানুষ চাইছে মন্ত্রী হোক চন্দ্রশেখর। তারা দেখতে চাই পার্থক্য। দুর্গাপুর পূর্বে মমতার মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার । মন্ত্রী প্রদীপ মজুমদার না মন্ত্রী চন্দ্রশেখর কে বেশি উন্নয়ন করবে দুর্গাপুর পূর্বের মানুষের আর তাই দুর্গাপুর পূর্বের কর্মী থেকে দুর্গাপুর পূর্বের আমজনতা সবাই চাইছে তাদের ঘরের ছেলে চন্দ্রশেখর এবারে মন্ত্রিত্ব লাভ করুক নতুন বঙ্গ বিজেপির মন্ত্রিসভায় আর মান্যতা ও গুরুত্ব দিক দুর্গাপুর পূর্বের মানুষের জনাদেশ কে। শুধু দুর্গাপুর পূর্বের মানুষ নন এমন ইচ্ছা দেখা যাচ্ছে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম সহ আশেপাশের এলাকার মানুষের মধ্যে কারন হিসাবে তারা তুলে ধরছেন চন্দ্রশেখর এর ঘরের ছেলে হয়ে ওঠার বিষয়টী। চন্দ্রশেখর মানুষের কাছে দম্ভ ও অহংকারহীন ঘরের কাছের সাধারণ মানুষ হিসাবে পরিচিত হয়ে উঠেছে।এছাড়া বাংলায় জয়ের অন্যতম কান্ডারি হিসাবে বিদায়ী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরর সঙ্গে সু সম্পর্ক। আগামী ৯ তারিখের মন্ত্রী সভায় কী দেখা যাবে এই তরুণ তুর্কি দুর্গাপুরের বিজেপির বাজি চন্দ্রশেখর কে সেই দিকেই তাকিয়ে দুর্গাপুরবাসী।
0 মন্তব্যসমূহ