অভি ভট্টাচার্য, দুর্গাপুর, ৪ই মে ২০২৬ :- নির্বাচনের ফলাফল যতই এগিয়েছে ততই গেরুয়াময় বাংলা। আর কর্মীরা যথেষ্ট আনন্দ ও উল্লাসে মাতোয়ারা। বাংলার মহিলাদের দেখা গেল শঙ্খ হাতে শঙ্খ ধ্বনি করতে কোথাও দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর সামনে এসে দাঁড়িয়ে শঙ্খধ্বনি করছেন এযেন নতুন বাংলার সূচনা। একটা ছবি একটা পুরো ঘটনার বিবরণ দিতে পারে একটা ছবি পুরো সামাজিক ব্যবস্থার বিবরণ দিতে পারে আর ঠিক তেমনি একটা ছবি যেন অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে।কেউ বলবেন পুরনো কে বিদায় দিয়ে নতুন বাংলার সূচনার শুরু আবার কেউ বলবেন কেন্দ্রীয় বাহিনী তথা নির্বাচন কমিশন কে বাংলায় শান্তিপূর্ণ ভোটের জন্যে অভিনন্দন জ্ঞাপন। নির্বাচনের ফলাফল যত বেলার দিকে তত মহিলাদের যথেষ্ট আনন্দ উল্লাস ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হতে দেখা যায়।
0 মন্তব্যসমূহ