BREAKING NEWS

6/recent/ticker-posts

লক্ষ্মী ভান্ডার চায়না মায়েরা বলল লক্ষন ঘোড়ুই

অভি ভট্টাচার্য,দুর্গাপুর,৩রা মে ২০২৬ :- নির্বাচনের ফলাফল আর কিছুক্ষণ বাকি আর তার মধ্যেই দুর্গাপুর পশ্চিমের বিদায় বিধায়ক ও বর্তমান বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই কেন্দ্রীয় নির্দেশে দুর্গাপুরের বিভিন্ন মন্দিরে পুজো দিতে যাবার সময়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন কালী মন্দিরে বেঙ্গল লেন্সের প্রতিনিধি তাকে জিজ্ঞেস করেছিলেন বাংলার মহিলাদের একটা বড় অংশের জিজ্ঞাসা লক্ষ্মী ভান্ডার তারা পাবে কিনা? এই প্রশ্নের উত্তরে লক্ষণ বাবু জানান মহিলারা লক্ষীর ভান্ডার নয় তারা চায় কর্মসংস্থান, তারা চায় নারী সুরক্ষা থেকে শুরু করে বাংলার ছেলেদের অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে নয়, এই রাজ্যে বসবাসকারী একজন স্থায়ী কর্মী হয়ে থাকতে। কিন্তু বাংলা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরের অন্নপূর্ণা ভাণ্ডারে প্রতিশ্রুতি সাধারণ মেয়েদের থেকে শুরু করে বাংলার মায়েদের মধ্যে একটা আশার আলো জুগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার যে ভোট রাজনীতিতে একটা বড় প্রভাব বা ছাপ ফেলে সেই ব্যাপারে রাজ্য রাজনীতির অনেকেরই সন্দেহতীত। রাত পোহালেই নির্বাচনের ফলাফল তাঁর আগে গোটা বাংলার অপেক্ষা পরিবর্তন না প্রত্যাবর্তন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ