সন্দীপ ভট্টাচার্য,পান্ডবেশ্বর, ১৯শে এপ্রিল ২০২৬ :- পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর বাজার সংলগ্ন এলাকা যেন জনসমুদ্রের আকার নিলো অভিনেত্রী শ্রাবন্তীর রোড শো কে ঘিরে। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর পুনরায় ভোটের ময়দানে যথেষ্ট সারা ফেলে দিয়েছেন। পাণ্ডবেশ্বর জুড়ে বিরোধীদের নানা অপপ্রচারকে একপ্রকার ধূলিসাৎ করে জয়ের পথে কি তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রশ্ন এখন আম জনতার মনে ঘুরে বেড়াচ্ছে।
যেভাবে বিগত কয়েক দিনের ইলেকশনে ক্যাম্পেইন দেখা গেছে মানুষের ভিড় তাতে নরেন্দ্রনাথ চক্রবর্তী জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী এটা বলা যেতেই পারে। হাজার হাজার মানুষের রাস্তায় দাঁড়িয়ে আশীর্বাদ করার যে ছবি উঠে আসছে তা একপ্রকার জয়ের চিত্র বলা গেলেও আসল কথা সাধারণ মানুষ কী বলছেন সেটার জন্যে অপেক্ষা ৪ ই মে অব্দি।
জনতা জনার্দন পান্ডবেশ্বর এর উন্নয়ন এর দায়িত্ব কাকে দেবেন সেটা সময় বললেও আজ পান্ডবেশ্বর এর হরিপুর বাজারে এই তপ্ত রোদে বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে দেখার ভীড় উপচে পড়ছে। প্রতিদিনই প্রায় নতুন নতুন চমকে ভরে দিচ্ছেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আজকের জন সমাগম বিরোধীদের চোখে
অন্য ভাবে বিধতে পারে।প্রার্থী কিন্তু বলছেন সারা বছর মানুষের সঙ্গে থাকার আর উন্নয়নের উপরে ভরসা করে পুনরায় নির্বাচিত হবার বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি।
0 মন্তব্যসমূহ