BREAKING NEWS

6/recent/ticker-posts

জয়ের পথে কী দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী ? প্রশ্ন রাজনৈতিক মহলে

অভি ভট্টাচার্য, দুর্গাপুর, ৬ই এপ্রিল ২০২৬:-ভোটের দিন যত এগোচ্ছে ততই যেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তর মাটি শক্ত হচ্ছে। এর আগে কবি বাবু একজন উদ্যোগপতি ও আড্ডার চেয়ারম্যান হিসাবে বারংবার বলেছেন তিনি রাজনীতির লোক নন। তিনি দুর্গাপুরের উন্নয়ন করার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত একজন ব্যক্তি। কিন্তু এই বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বড়বাজি কবি দত্ত। কয়েকদিন আগেই আড্ডার দায়িত্বে আসা কবি দত্ত যেভাবে দুর্গাপুরের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছিলেন তা এক কথায় নজর কেড়েছিল দুর্গাপুর বাসী তথা বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিদের কাছে। একদিকে তিনি যেমন রোগী কল্যাণ সমিতির দায়িত্বে এসে দুর্গাপুর সাবডিভিশনাল হসপিটাল কে ঝাঁ চকচকে রূপ দিতে চেষ্টা করে যাচ্ছেন। তেমনি আড্ডার দায়িত্বে এসে দুর্গাপুরের উন্নয়নকে জোর দিয়েছেন এর মধ্যে সবথেকে বড় চমক তিনি দিয়েছিলেন দুর্গাপুরের সিটি সেন্টারের পার্কিংয়ের সমস্যা সমাধানের জন্য। দুর্গাপুরের সেলফ হেল্প গ্রুপ এর মহিলাদের সামনের সারিতে এনে মহিলাদের দ্বারা পরিচালিত পার্কিং এর ব্যবস্থা করে। কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ দের কাছে বিগত লোকসভা ভোটের যে ১২ হাজার ভোটের ব্যবধান ছিল শাসক দল ও বিজেপি প্রার্থীর মধ্যে। সেই ব্যবধান অনেকটাই আজ কমতে শুরু করেছে। এর বড় কারণ যদি দেখা যায় তাহলে বিজেপির দুর্গাপুর পশ্চিমের বুথ স্তরের একটি অংশ যা অনেকটাই নিশ্চুপ থাকার কথা অসমর্থিত সূত্রে শোনা যাচ্ছে। পশ্চিমের বিজেপি প্রার্থীর ক্ষেত্রে বেশ কিছু পুরনো বিজেপি কর্মীদেরকে সেভাবে ময়দানে বা মানুষের দরজায় তাদের কথা পৌছাতে দেখা যাচ্ছে না কিছু ওয়ার্ডে যেমন উদাহরণ স্বরূপ দুর্গাপুর ২৯ নাম্বার ওয়ার্ডে সেই অর্থে দেওয়াল লিখন থেকে দরজায় দরজায় ক্যাম্পেন সেরকম ভাবে দেখা যাচ্ছে না শুধু এই ওয়ার্ডেই ৩০০০ এর আসে পাশে কম বেশী ভোট এবারে শাসক দলের প্রার্থীর ঝুলিতে আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ যদিও আসল উত্তর দেবেন সাধারণ মানুষ। বিজেপি প্রার্থী তাঁদের ইস্যু গুলির মধ্যে বড় অংশ তেই  শুধু রাজ্য রাজনীতির কথাতে তারা এই ভোট পার করতে চাইছেন। স্থানীয় কিছু সমস্যা প্রতিটা জায়গায় রয়েছে। সে ক্ষেত্রে বিজেপি পার্টির কি বুথ স্তরের সেই সাংগঠনিক ব্যবস্থা রয়েছে যে মানুষের কাছে পৌঁছাতে পারে বিজেপি বিরোধী রাজনীতি থেকে সেই প্রশ্ন উঠেছে ? তার কারণ হিসেবে কিছুদিন আগেই দুর্গাপুর শিল্পাঞ্চলের দুর্গাপুর পশ্চিমের একটি অংশের জলের সমস্যা সৃষ্টি হওয়ায় বিজেপি কর্মীদেরকে প্রতিটি বুথে মানুষের পাশে দেখা যায়নি বলে অভিযোগ কিছু মানুষের আর বিজেপির বর্তমান প্রার্থী যিনি আগের নির্বাচনে নির্বাচিত ছিলেন তিনি এই প্রশ্নে জানিয়েছিলেন তাঁর সীমিত ক্ষমতা তবু তিনি আছেন এবং রাজ্য সরকারের শাসক দলের দায়িত্ব যাদের dmc থেকে আড্ডার চেয়ার এ যারা আছেন তাঁদেরই উচিত এই সময় মানুষের পাশে থাকার। কিন্তু সাধারণ মানুষ তাঁদের অসময়ে দেখতে চাই কারা তাঁদের পাশে থাকেন আর সেখানেই প্রশ্ন উঠতেই পারে বলে সংশয় প্রকাশ করেছেন কিছু ব্যক্তি ? পশ্চিম কী তাহলে এবার সবুজের রঙে রঙিন হবে অপেক্ষা ফলাফলের দিন অব্দি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ