BREAKING NEWS

6/recent/ticker-posts

অস্ত্র না শাস্ত্র ? উন্নয়ন ও কর্ম উদ্যোগ না রাজনীতির পাশা?

অভি ভট্টাচার্য, দুর্গাপুর, ৫ই এপ্রিল ২০২৬:- এবারের বিধানসভা ভোটে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে মানুষ ভাবছে কাকে বেঁছে নেবে ? শাস্ত্র না অস্ত্র ? কাকে বেছে নেবে তাদের কাছের মানুষ হিসাবে ? কিছু মানুষের বক্তব্য অনুযায়ী আজকে এই প্রতিবেদন আমরা তুলে ধরছি।আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি মানুষের কথায় যেটা উঠে এসেছে তা হল দুর্গাপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রে এবারে মানুষ ভিন্ন মতের দুটি প্রার্থীকে দেখছে।  একজন ধর্মের নামে অস্ত্র আরেকজন বন্ধুত্বের ও সৃজণশীলতার শাস্ত্র তে বিশ্বাসী। সৌহার্দের ও নমনীয়তার নতুন দিশা দেখাচ্ছে দুর্গাপুর বাসী কে।হ্যাঁ ঠিকই ধরেছেন? অস্ত্র তুলে রাম নবমী তে মিছিলে হেটে গেরুয়া শিবিরের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই, তাঁর বক্ত্যব্য হিন্দুত্ব আর ধর্ম রক্ষার জন্যে অস্ত্র কাউকে আঘাতের জন্যে নয়। কিন্তু প্রশ্ন থাকতেই পারে নির্বাচনী নিয়ম নিয়ে ? আর ঘরের ছেলের মতন করে আপামর মানুষের দরজায় ঘুরছেন দুর্গাপুরের তৃণমূল প্রার্থী অতি পরিচিত বাপ্পা ওরফে কবি দত্ত । দুর্গাপুরের মানুষ এই প্রথম এক অন্য রাজনীতির ঘরানার মানুষকে দেখছেন আর সত্যিই তো তিনি কোন রাজনীতির আঙ্গিক থেকে আসেননি, তিনি আপাদমস্তক দূর্গাপুরের একজন উদ্যোগপতি হিসাবে নজর কেড়েছিলেন। তিনি অতি মার্জিত ভাবে মানুষের দরজায় দরজায় এগিয়ে মিষ্টভাসি সবাই কে ঘরের মানুষের মতন করে বলছেন 'আমাকে যোগ্য মনে হলে তবেই আমাকে একটা ভোট দেবেন' এমনও নমনীয়ভাবে ভোট প্রার্থনা যেন সাধারণ মানুষের মনকে নাড়া দিচ্ছে।  উল্টো দিকে গেরুয়া শিবিরের বিজেপি প্রার্থী ক্রমাগত তৃণমূলের প্রার্থী কবি দত্ত ওরফে বাপ্পাকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করছেন আর তুলে ধরছেন নানান ক্ষতিয়ান। বিজেপি শিবির বলছেন তিনি উদ্যোগপতি, তিনি আড্ডার চেয়ারম্যান, তিনি তার সুবিধার্থে কিছু উন্নয়ন করেছেন এবং আরো কিছু নৈতিক অনৈতিক খতিয়ান।  রাজনৈতিক আক্রমণ ভোটের সময় খুবই পরিচিত আর সেই রাজনৈতিক আক্রমণ বর্তমানে তৃণমূল প্রার্থী কবি দত্তর ব্যবসায়িক দিকেও নজর দিচ্ছে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই কিন্তু এইখানেই যেন বড় তফাৎ দেখছে শিল্পাঞ্চলবাসী উল্টোদিকে কোনরকম আক্রমণ না করে তিনি তার প্রতিপক্ষকে বন্ধু স্বরূপ বলে অভিবাদন করছেন। তিনি বলছেন রাজনীতিতে এরকম অনেকে বলে। তিনি নতুন তিনি ঘরের ছেলে বাপ্পা বলে তিনি মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন আর এইসবই সাধারণ মানুষের কাছে এক অন্য মাত্রা নিচ্ছে। তৃণমূল এবার দুর্গাপুর কে নিয়ে উন্নয়ন কে নিয়ে কোন আপস করতে চাইনা সূত্রের খবর তৃণমূল দুর্গাপুর এর ট্রেড ইউনিয়ন থেকে ঘেঁষা পেশা রাজনীতির বাইরে এক অন্য রকম শহর তুলে ধরতে উদ্যোগপতি কবি দত্ত র উপরে ভরসা করছে। আমরা প্রথম প্রতিবেদন করেছিলাম যে কবি দত্ত ই দুর্গাপুর এর শাসক দলের কালো ঘোড়া। একদিকে বিজেপি প্রার্থীর একই রাজ্য সরকারের বিরুদ্ধে নানান ক্ষতিয়ান আর উল্টোদিকে প্রতিটা ঘরের উঠোনে থাকা ঘরের ছেলে হয়ে উঠতে চাওয়া বাপ্পা ওরফে কবি দত্ত। তৃণমূল ঘনিষ্ট দের কথায় কবি দত্ত উদ্যোগপতি হিসাবে সফল তাই অর্থের জন্যে নয় , তাঁর কাছে মাতৃ ভূমি বলুন বা তাঁর উত্থান এর মাটি ই বলুন এই দুর্গাপুর, অনেক কিছুই দিয়েছে কবি দত্তকে আর তাই তিনি দুর্গাপুর এর জন্যে কিছু করতে চান।  তিনি দুর্গাপুর এর যুব সমাজের কাছে এক আইকন হিসাবে দুর্গাপুর এর ঘরে ঘরে উদ্যোগ বা ব্যবসায়িক প্রচেষ্টার বিচ পুতে ব্যবসায়ী শহর হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। আজ দুর্গাপুর এর এক ঝাঁক উদ্যোগ পতি বা শিল্পের প্রসার ঘটানো ব্যক্তিত্বরা দুর্গাপুরকে অন্য দিশা দেখাতে চাইছে। সব ঘরে কর্ম সংস্থান দিতে সংকল্প নিচ্ছেন তারা । কবি দত্ত আপদ মস্তক এক হিন্দু সনাতনী যার দিন শুরু হয় মা কালীর চরণ ছুঁয়ে। মা কালীর রূপ এর সাধনা যারা করেন তারা প্রকৃত অর্থে নারী রূপে মাতৃ সাধক। আর উল্টোদিকে কড়া নজর আর গম্ভীর ব্যক্তিত্ব,বাঘা বাঘা রাজনৈতিক ভাষণ আর ক্যামেরার সামনে শুধুই রাজ্যের বিভিন্ন বিষযে ক্ষোভ প্রসন করা ব্যক্তিত্ব গেরুয়া রং এর বিজেপি প্রার্থীর ।  অবশ্য ভোট বড় বালায় দেখা যাক ২৩ তারিখ মানুষের রায় কোন দিকে যাবে? তার দিকে তাকিয়ে আপামর দুর্গাপুর শিল্পাঞ্চল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ