BREAKING NEWS

6/recent/ticker-posts

পাণ্ডবেশ্বরের হরিপুর অঞ্চলে নরেন্দ্র ঝরের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি , প্যান্ডবেশ্বর, 2রা এপ্রিল 2026 : -  খোট্টাডিহি ও বিলপাহাড়ি, সোনপুর বাজারিতে অভিনব সাজে নজর কাড়লেন মহিলারা। ভোটের ময়দান জমজমাট! পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর অঞ্চলে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। হরিপুর অঞ্চলের খোট্টাডিহি ও বিলপাহাড়ি গ্রামে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত মিছিল আজ এক বিশাল রূপ নিল। তপ্ত রোদ উপেক্ষা করেই পা মেলালেন হাজার হাজার মানুষ। তবে সবার নজর কেড়ে নিল মিছিলের সামনের সারি। তবে মিছিলে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাজ। জনসংযোগের ফাঁকে প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। খোট্টাডিহি ও বিলপাহাড়ি গ্রামের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে বিরোধীরা এখানে কোনো প্রভাব ফেলতে পারবে না। রঙিন বেলুন, ঢাকের আওয়াজ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তাকেসামনে রেখেই আজ হরিপুর অঞ্চলের রাজপথ ছিল তৃণমূল কর্মীদের দখলে। ভোটের আগে এই বিশাল মিছিল কর্মীদের মনোবল যেমন বাড়িয়েছে, তেমনই সাধারণ মানুষের নজর কাড়তেও সক্ষম হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ