BREAKING NEWS

6/recent/ticker-posts

পাণ্ডবেশ্বরে জন জোয়ারের সুনামিতে স্তব্ধ রাজপথ

অভি ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান, 22শে মার্চ 2026 :-  সোস্যাল মিডিয়ায় বিরোধিদের যাবতীয় বক্তব্য একদিকে। আর মানুষের সমর্থন ও নির্বাচনের আগেই এ যেন এক বিজয় মিছিলের প্রতিচ্ছবির ন্যায় হাজারে হাজারে মানুষের য়ে ছবি উঠে আসছে সেতো অন্য কথার ইঙ্গিত। নির্বাচনী রণদামামা বেজে গিয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভায় । সাধারণ মানুষের ভিড়ে রাজপথ যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আজ আয়োজিত হলো এক বিশাল 'হাইভোল্টেজ' মিছিল।  আজ কোনো সাধারণ মিছিলের ছবি এটা নয় এ যেন মানুষের ভালোবাসার প্রতিফলন। পান্ডবেশ্বর এলাকার ডিভিসি পেট্রোল পাম্প থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পর্যন্ত আছড়ে পড়েছে এক বিশাল 'তৃণমূলি ঢেউ'। পাণ্ডবেশ্বর বিধানসভার ভূমিপুত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আজ ঘর ছেড়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ। মিছিলের অগ্রভাগে থেকে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন পাণ্ডবেশ্বরের ঘরের ছেলে তথা প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাতে ঘাসফুলের ঝান্ডা, আর মুখে 'উন্নয়ন' ও 'মমতা বন্দ্যোপাধ্যায়ের' জয়ধ্বনি। ডিভিসি পেট্রোল পাম্প থেকে যখন এই মিছিল শুরু হয়, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পাণ্ডবেশ্বর রেলওয়ে স্টেশন পর্যন্ত এই কয়েক কিলোমিটার পথ যেন এক মহামিছিলে পরিণত হয়েছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে, পাণ্ডবেশ্বরের মাটি তৃণমূলের জন্য কতটা উর্বর সেই কথায় কী  বলছে ডিভিসি মোড় থেকে স্টেশন পর্যন্ত মানুষের উপস্থিতি। জনসমুদ্রে মিশে গেছেন প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী—মমতা সরকারের উন্নয়নের জোয়ারে গা ভাসিয়েছে পাণ্ডবেশ্বর। বিরোধীদের সব জল্পনা উড়িয়ে দিয়ে আজ কার্যত পাণ্ডবেশ্বর বিধানসভা নিজের শক্ত ঘাঁটি হিসেবে আবারও প্রমাণ দিল। প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর চোখেমুখে আজ ছিল জয়ের আত্মবিশ্বাস। তিনি শুধু একজন প্রার্থী হিসেবে নন, বরং এলাকার মানুষের প্রিয় 'দাদা' হিসেবে ভিড়ের মাঝেই মিশে গেলেন। তিনি বার্তা দিলেন—"পাণ্ডবেশ্বর মানেই উন্নয়ন, পাণ্ডবেশ্বর মানেই তৃণমূল। ডিভিসি মোড় থেকে স্টেশন পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই মানুষের মাথা। তৃনমূল দলের দাবি, আজকের এই জমায়েত বিরোধীদের রাতের ঘুম কেড়ে নেবে।  আজকের এই 'হাইভোল্টেজ' জনজোয়ার কি তবে পাণ্ডবেশ্বরের আগামী নির্বাচনের ভাগ্য লিখে দিল ?  তৃণমূল কংগ্রেসের এই বিশাল শক্তি প্রদর্শন স্পষ্ট করে দিল যে, আসন্ন নির্বাচনে তারা এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এখন দেখার, মানুষের এই ভিড় ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ