অভি ভট্টাচার্য, দুর্গাপুর, ১৬ই মার্চ ২০২৬:- নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই শাসক দলের আগেই প্রথম পর্যয়ের ১৪৪ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি। দিল্লি থেকে ঘোষণা করা হয় ২৯৪ টি আসনের প্রার্থী তালিকা। আর তার মধ্যেই পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদের নামের
তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে জেলা জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। সবথেকে বেশি উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভাসে ২৭৬ দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থকরা ,
তাদের দীর্ঘদিনের যেন স্বপ্ন পূরণ হল চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই নাম ঘোষণার পরেই। চন্দ্রশেখর বাবুর রাজনৈতিক জীবনের একটি বড় অধ্যায় তিনি গ্রাস রুট কর্মীদের কে বোঝেন তাঁদের নিয়ে পথ চলেন কারন নিজে একদম মাটি থেকে উঠে এসে রাজনীতি করেছেন এবং দুর্গাপুর এর অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতির কিং মেকার চন্দ্রশেখর আজ নিজে নিজেরে জন্যে কী স্ট্যাটাজি নেয় সেদিকে তাকিয়ে দুর্গাপুর এর রাজনৈতিক মহল।এদিকে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা হবার পড়ে একটি মুহূর্ত দেরি না করে প্রথমেই ৩১ নম্বর ওয়ার্ড বিদ্যাপতি থেকে তার কর্মী সমর্থক কর্মকর্তাদের সঙ্গে দেখা
করে দুর্গাপুর পূর্বের বিভিন্ন এলাকায় ঘোরেন এবং দেওয়াল লিখন এর মাধ্যমে তাঁর ভোট প্রচার শুরু করে দেন। এবারেও
পদ্ম শিবির দুর্গাপুর পশ্চিমে বিগত নির্বাচনে জয়ী প্রার্থী লক্ষন চন্দ্র ঘোড়ুই কে ২৭৭ দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী ঘোষণা করেছেন। এছাড়া উল্লেখযোগ্য ভাবে বিজেপির পান্ডবেশ্বর থেকে প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তেওয়ারি,আসানসোল দক্ষ্মীন থেকে প্রার্থী অগ্নিমিত্রা পাল, জামুরিয়া থেকে ডাঃ বিজন মুখার্জী, আসানসোল উত্তর থেকে কৃষ্ণেন্দু মুখার্জী, কুলটি থেকে শ্রী অজয় কুমার পোদ্দার। বঙ্গে ভোট যুদ্ধ এর ঘোষণা হবার সাথে সাথে অপেক্ষা ফল ঘোষণার।
0 মন্তব্যসমূহ