BREAKING NEWS

6/recent/ticker-posts

শহীদ মূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থীর

অভি ভট্টাচার্য, দুর্গাপুর, ১৭ই মার্চ ২০২৬:- কাল সন্ধ্যে নাগাদ বিজেপির দুর্গাপুর পূর্বের প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই কর্মীদের মধ্যে উন্মাদনা ও উচ্ছ্বাস লক্ষ্য করার পরে আজ সকাল থেকে পুরো জোর কদমে বিজেপির দুর্গাপুর পূর্বের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ভোট ময়দানে অবতীর্ণ হলেন।  সকালবেলা তিনি কর্মীদের সঙ্গে দেখা করে বিধাননগর রাম সীতা মন্দির ও দুর্গাপুরের অতি জনপ্রিয় আড়া শিব মন্দিরে পুজো দিয়ে  সোজা চলে যান রূপগঞ্জ মোড়ের বিজেপি কর্মী শহীদ সন্দীপ ঘোষের মূর্তিতে মাল্যদান করার অনুষ্ঠানে। সেখানে তিনি বর্তমান সরকারের নীতির বিরোধিতা করে কর্মীদের নিয়ে শহীদ সন্দীপ ঘোষের স্মৃতিতে বলেন এই লড়াই শুধু বিধানসভার একটি আসনের লড়াই নয় এই নির্বাচন জিততে হবে শহীদ সন্দীপ ঘোষ দের মতো অসংখ্য কর্মীদের আত্ম বলিদানের কথা মাথায় রেখে সর্বপড়ি নরেন্দ্র মোদীর হাত শক্ত করার মধ্যে দিয়ে রাজ্যে শিল্পায়ন এর ভীত গড়তে দরকার টাটা গোষ্ঠীর মতো শিল্পকে আবার রাজ্যে ফিরিয়ে আনা। আজকে কর্মীদের মনোবেল বৃদ্ধির সঙ্গে আপামর দুর্গাপুর এর পূর্ব বিধানসভার মানুষের নজর শাসক দলের প্রার্থী কে হবে তাঁর দিকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ