সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর,১৬ই মার্চ ২০২৬ :- দুর্গাপুর মিউনিসিপালিটি কর্পোরেশনের সামনে কংগ্রেস ট্রেড ইউনিয়ন এর ব্যানারে সাফাই কর্মীদের একাংশ সম কাজে সম বেতন, প্রভিডেন্ট ফান্ড, ই,এস, আই ইত্যাদি নানা বিষয়ে তাঁদের দাবী দাওয়া নিয়ে ডি,এম,সি এর সামনে বিক্ষোভে সামিল হয়। তাদের বক্ত্যবে মূল বিষয় হয়ে দাঁড়ায় যে পার্শ্ববর্তী
মিউনিসিপালিটি আসানসোল এ সেখানে দ্বিগুন ওয়ার্ড থাকা সত্বেও দুর্গাপুর মিউনিসিপালিটির থেকে তাঁদের প্রাপ্ত বেতনের প্রায় দ্বিগুন বেতন, সেখানে দুর্গাপুরে তারা অনেক কম টাকায় প্রায় অর্ধেক বেতনে কাজ করছেন এই বিষয়ে তারা তাঁদের ক্ষোভ উগরে দেন সম কাজে সম বেতনের দাবীতে সরব হন । বিক্ষোভের নেতৃত্বে থাকা
সুভাষ সাহা পশ্চিম বর্ধমান জেলা intuc এর সভাপতি ও ডি,এম,সি ক্যাজুয়াল সাফাই কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক তিনি জানান তারা তাঁদের দাবী দাওয়াগুলো নিয়ে তারা মিউনিসিপালিটির মুখ্য
প্রশাসক শ্রীমতি অনিন্দিতা মুখার্জীর কাছে একটি ডেপুটেশন তুলে দিয়েছেন ও এই বিষয়ে তারা কিছুদিনের অপেখ্যার পড়ে তাঁদের দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন । আর এই
বিষয়ে দুর্গাপুর পৌরসভার মুখ্য প্রশাসক বলেন এখন নির্বাচনী বিধি নিষেধ চালু হয়ে গেছে তাই তাঁদের দেওয়া ডেপুটেশন গ্রহণ করা হলেও আগামী ৭ ই মের পড়ে এই বিষয়ে তারা কথা বলবেন ততদিন পরিষেবা চালিয়ে যাবার অনুরোধ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ