অভি ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান, 21শে মার্চ 2026:- দীর্ঘ এক মাসের কৃচ্ছ্রসাধন আর সংযমের পর ফিরে এসেছে খুশির ঈদ। আর এই পবিত্র দিনটিতে সম্প্রীতির উৎসবে মেতে উঠলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃনমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। সকাল থেকেই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেখা যাচ্ছে, পাণ্ডবেশ্বর বিধানসভার আরতি, আমলৌকা, মহাল, দান্য, রাঙ্গামাটি সহ বিভিন্ন গ্রামে সংখ্যালঘু পাড়ায় পাড়ায় ঘুরছেন। তিনি মানুষের সাথে হাত মেলাচ্ছেন, বড়দের প্রণাম করছেন এবং ছোটদের আদর করছেন।
নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। পাণ্ডবেশ্বর হলো সম্প্রীতির জায়গা। আমরা সারা বছর যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, আজকের এই পবিত্র দিন সেই বন্ধনকেই আরও মজবুত করে। আমি আমার সমস্ত ভাই-বোন এবং মায়েদের ঈদের শুভেচ্ছা জানাই।" স্বভাবতই আজকের এই বিশেষ দিনে প্রার্থী কে তাঁদের মধ্যে সাদরে আহ্বান জানিয়ে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির জানান দিচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।
0 মন্তব্যসমূহ