সন্দীপ ভট্টাচার্য,বীরভূম , ৫ই জানুয়ারি ২০২৬ :-
কয়েক ঘণ্টার অপেক্ষা তাঁর পরে আসছে দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। প্রস্তুতি খতিয়ে দেখতে কোর কমিটির সদস্যরা এসেছে এর আগে আর বীরভূম রাজনীতির আর এক হেভিওয়েট নেতা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এলেন রামপুরহাট এর সভাস্থল এর প্রস্তুতি দেখতে সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায় সহ জহরুল ইসলাম এর মতো প্রমুখ নেতৃত্বরা। আজকে রামপুরহাট বিধানসভার বনরামপুর গ্রামে সহরাই বাদনা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।আদিবাসী সমাজের সামনেমুখ্যমন্ত্রীর কাজের খতিয়ান তুলে ধরার সাথে তিনি এলাকার বিধায়ক, কোর কমিটির মেম্বার সহ ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায় কে ধন্যবাদ জানান সেই সঙ্গে এলাকার জনপ্রিয় নেতা জহরুল ইসলাম কেও তিনি আদিবাসী সমাজের মধ্যে এই সুন্দর সাংগঠনিক কর্মকাণ্ডের জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার মানুষেরা সুশৃঙ্খল ভাবে উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ