সন্দীপ ভট্টাচার্য,দুর্গাপুর, ২রা জানুয়ারী ২০২৬:-
১৮ থেকে ১৯ বছরের ছেলেটা ছোট থেকেই চেয়েছিল পরিবারের হাল ধরতে, চেয়েছিল ঘরের হাল ফেরাতে তাই অল্প বয়সেই মোটরসাইকেল গ্যারেজের কাজ শিখছিলো এমনি স্থানীয় সূত্রে খবর। বছরের প্রথম দিন সেই সবে যৌবনের দুয়ারে পা দেওয়া ছেলেটার নিথর দেহ শীতের রাত্রে পাওয়া গেল সিটি সেন্টার এর বিনোদন পার্কের জলাশয় থেকে। পুলিশ সূত্রে খবর বিনোদন পার্কের পাঁচিল টপকাতে গিয়ে এই বিপত্তি কিন্তু কেন পাঁচিল টপকানোর চেষ্টা করেছিল সেটি তদন্ত সাপেক্ষ। মৃত রাহুল রজকের পিতা অভি রজক ও মা ছায়া রজক সমান্য দিন মজুর। বছরের প্রথম দিন সবাই যখন উৎসবের আমেজে ঠিক তখন সাগরভাঙ্গা পুকুরপাড় সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ