BREAKING NEWS

6/recent/ticker-posts

আলোকিত স্কুল উচ্ছ্বসিত শিক্ষক থেকে পড়ুয়া

সন্দীপ ভট্টাচার্য,দুর্গাপুর, 2রা জানুয়ারি 2026:- একদিকে বিরোধীদের অপপ্রচার অন্য দিকে উন্নয়ণ এর কর্মযজ্ঞ এই দুই এর মাঝে একটি ভালো খবর। পাণ্ডবেশ্বর কেন্দ্রা জয়পুরিয়া হাই স্কুলের সৌরচালিত বিদ্যুৎ ব্যবস্থা সহ একগুচ্ছ প্রকল্পে উদ্বোধন করলেন এলাকর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উন্নয়নের জোয়ারে ভাসিয়ে চলেছেন প্রতিদিন এমনি দাবী এলাকাবাসীর।
পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা জয়পুরিয়া হাই স্কুল স্বনামধন্য প্রাচীন স্কুল। স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল জানান স্কুলটি এতদিন ইস্টার্ন কলফিল্ড লিমিটেডের বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে পরিচালনা হত যার ফলে বিভিন্ন সময়ে নানান সমস্যার সম্মুখীন হত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকেরা। বিষয়টি একাকার বিধায়কের নজরে আসে আর তাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অর্থানুকূল্যে 10KBH সৌর বিদ্যুৎ উৎপাদন হবে এমন প্রকল্পের উদ্বোধন করা হয়। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিন ও বায়োমেট্রিক ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। আর এই বিষয়ে 
 বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার পাঁচটি স্কুলে সৌর শক্তি চালিত বিদ্যুৎ ব্যবস্থার জন্য শিক্ষা দপ্তরকে আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ তিনি স্কুলের উন্নতি করনের জন্যে এই প্রস্তাব গ্রহণ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ