সন্দীপ ভট্টাচার্য্য,দুর্গাপুর, ৪ঠা জানুয়ারি২০২৬:- কৃষিকাজে তাঁর অবদান অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সময়ে দুর্গাপুরের মানুষকে বলেছিলেন যে প্রদীপ মজুমদারকে আপনারা নির্বাচিত করে আমার মন্ত্রী সভায় দিন ওনাকে খুব দরকার আর তাঁর পরে মানুষের রায়ে তিনি আজ সরকারের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ও দুর্গপুরের অভিভাবক। এমনই এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও মন্ত্রী প্রদীপ মজুমদার।
সহ কৃষি অধিকর্তা, কাঁকসা ব্লক, পশ্চিম বর্ধমানের উদ্যোগে গাংবিল ডাঙ্গায় আয়োজিত 'কৃষি কাজে ড্রোন ব্যবহারের প্রদর্শনী' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য বাংলার কৃষিকে আধুনিক করা। তাই
সরকার থেকে কৃষকদের ৮০ শতাংশ ভর্তুকিতে ড্রোন প্রদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রযুক্তির হাত ধরে কৃষকদের সামগ্রিক উন্নয়নে সরকার সর্বদা দায়বদ্ধ ও পাশে আছে এই বার্তা মন্ত্রী প্রদীপ বাবু কৃষকদের দেন।
কৃষকদের তরফ থেকে জমিতে চাষের কিছু কাঁচা সব্জি মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। জমিতে নিজে হাতে ড্রোন এর মাধ্যমে রাসায়নিক
স্প্রে কীভাবে করা হয় সেটি দেখেন ও কৃষকদের কে প্রশিক্ষণ দেওয়া সহ উপকারিতা সম্পর্কে বলা হয়।
0 মন্তব্যসমূহ