BREAKING NEWS

6/recent/ticker-posts

কঠিন পরিশ্রমে সাফল্য ২৬ তম প্রতিষ্ঠা দিবসের বার্তা

সন্দীপ ভট্টাচার্য,দুর্গাপুর,৩ই সেপ্টেম্বর ২০২৬: কঠোর পরিশ্রম, সততা এবং নির্দিষ্ট লক্ষ্যই সাফল্যের প্রকৃত চাবিকাঠি— এই বার্তা পৌঁছে দেওয়া হলো দুর্গাপুরের বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিসিইটি) ২৬তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে।​বৃহস্পতিবার বিধাননগরের সঞ্জয় গৌতম সভাগৃহে এসকেএস গ্রুপ অফ ইনস্টিটিউশন্স ও বিসিইটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হওয়া এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিসিইটির চেয়ারম্যান এস কে শর্মা। তিনি বলেন, “নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সময়সীমা মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে সাফল্য আসবেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক মানসিকতা ও নিরন্তর চেষ্টা বজায় রাখা জরুরি।” 
​অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত মূল্যায়নের কথা তুলে ধরে জানান, কেবল পরিকাঠামো নয়, একটি প্রতিষ্ঠানের আসল পরিচয় গড়ে ওঠে সেখান থেকে পড়াশোনা করে বের হওয়া ছাত্রছাত্রীদের সাফল্যের মাধ্যমে।​উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং অন্ডাল বিমানবন্দরের অধিকর্তা কৈলাস মণ্ডলসহ শিক্ষা, শিল্প ও প্রশাসনিক ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।​প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিসিইটির তরফ থেকে শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনা পর্ব শেষে কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ