BREAKING NEWS

6/recent/ticker-posts

'নমস্তে' প্রকল্পের ঐতিহাসিক প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ৩ সেপ্টেম্বর ২০২৬:  "নমস্তে" প্রকল্পে বিশেষ সম্মান, সুরক্ষা, কর্ম দক্ষতা বৃদ্ধির সাথে প্রশিক্ষন বিষয়ে সাফায় মিত্র দের নিয়ে এক বিশেষ কর্ম সূচি অনুষ্ঠিত হলো দুর্গাপুর শহরে। রাজ্যে প্রথম এই ধরনের পদক্ষেপ নিয়ে য়থেষ্ট উচ্ছসিত রাজ্য সরকার, সংশ্লিষ্ট দফতর থেকে নির্দিষ্ট কাজের সাথে যুক্ত ব্যক্তিরা। নর্দমা ও সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজে যুক্ত কর্মীদের সুরক্ষা, নিরাপত্তা এবং মর্যাদা সুনিশ্চিত করতে দুর্গাপুরে আয়োজিত হলো এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুর্গাপুরস্থিত সিএসআইআর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CSIR-CMERI)-এর প্রাতিষ্ঠানিক প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক (Department of Social Justice & Empowerment) এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের যৌথ উদ্যোগে পরিচালিত 'ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম' (NAMASTE) প্রকল্পের আওতায় এই পেশাগত সুরক্ষা প্রশিক্ষণ (Occupational Safety Training)-এর আয়োজন করা হয়েছে।​এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের মাননীয়া মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল। ​প্রশিক্ষণ শিবিরে পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তার স্বার্থে প্রধানত চারটি বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে: ১. সুরক্ষিত কাজের পদ্ধতি (Safe Work Practices): বৈজ্ঞানিক ও নিরাপদ উপায়ে কাজ করার নির্দেশিকা প্রদান।    ২. ঝুঁকি ও বিপদ সচেতনতা (Hazard Awareness): বিষাক্ত গ্যাস ও অন্যান্য প্রাণঘাতী ঝুঁকি চিহ্নিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ। ৩. দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (Skill & Capacity Building): উন্নত প্রযুক্তির ব্যবহার শিখিয়ে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি।৪. যান্ত্রিক স্যানিটেশন (Mechanised Sanitation): হাতে কলমে ড্রেন বা সেপটিক ট্যাংকে নামার বিপজ্জনক প্রথা বন্ধ করে অত্যাধুনিক যন্ত্রপাতির বহুল ব্যবহার সুনিশ্চিত করা।​কর্মশালার মূল লক্ষ্য—“নিরাপদ কাজ, মর্যাদাপূর্ণ জীবন এবং পরিচ্ছন্ন শহর” (Safe Work. Dignified Life. Cleaner Cities)।​উদ্যোক্তাদের মতে, এই ধরণের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন পরিচ্ছন্নতা কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত হবে এবং জীবনহানির ঝুঁকি কমবে, অন্যদিকে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রক্রিয়াটি আরও দ্রুত ও উন্নত হয়ে উঠবে। রাজ্যের সর্বমোট এই মুহূর্তে ৬ টি পুরসভায় এই বিশেষ কর্মসূচি হবার কথা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ