মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ও তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এদিনের আয়োজনে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ড. বিধান চন্দ্র রায়। এছাড়াও বিজেপির সুশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিতাভ ব্যানার্জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) অচ্যুত হাজরা, কাঁকশা অঞ্চলের বিজেপি নেতা রমন শর্মা ও কাঁকশা পঞ্চায়েত সদস্য পূজা শর্মা অনুষ্ঠানে তাঁদের উজ্জ্বল উপস্থিতি জানান। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামাজিক সচেতনতার বার্তা দিয়ে পাশে ছিলেন কাঁকশা ট্রাফিক গার্ডের ওসি আশরাফুল মহাশয়।
অনুষ্ঠানে বক্তারা সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাঁদের আগামী দিনের পড়াশোনা ও চরিত্র গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আশ্রমে বসবাসকারী আবাসিকদের মধ্যেও এই অনুষ্ঠানকে ঘিরে চরম উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিষ্টি মুখ ও সংবর্ধনার মাধ্যমে আগামী দিনের নতুন লড়াইয়ে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করে শেষ হয় এই মনোজ্ঞ সভা।
0 মন্তব্যসমূহ