সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২৫শে জুন ২০২৬:- একের পর এক তদন্তে সাফল্যের মুখ দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনরেটের কাঁকসা থানা। কলকাতার বড়াল লজিস্টিক লিমিটেডের একটি কণ্ঠেনার গুরগাঁও থেকে প্রায় কোটি টাকার উপরে জিনিস নিয়ে কলকাতার উদ্দেশ্যতে আসার সময় ঝাড়খন্ডের বরকথা থানা এলাকায় এই লজিস্টিক এর গাড়ির ড্রাইভার পরিবর্তন হয়, পবন য়াদব নামে যিনি ড্রাইভার ছিলেন ঘটনার সঙ্গে যুক্ত কন্টানার গাড়ির তিনি সংস্থা কে না জানিয়ে ঝাড়খন্ডের বরকথা এলাকায় জাভেদ আনসারী নামে অপর এক ড্রাইভার কে গাড়ির দায়িত্ব দেয় য়া লজিস্টিক সংস্থাকে জানানো হয়নি বলে দাবী লজিস্টিক সংস্থার খেমরাজ বড়ালের। সংস্থার তরফে
খেমরাজ বড়াল বলেন যে ঝাড়খন্ডের বরকথা এলাকায় যে সময় গাড়ির ড্রাইভার পরিবর্তন হয় সেই পরিবির্তিত ড্রাইভার এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তাঁর অনুমান ও সন্দেহ য়া বিচার্য বিষয় । অভিযোগকারী সংস্থার তরফে খেমরাজ বড়াল এর পড়ে একদিকে ঝাড়খন্ড এর বরকথা থানার উপরে তদন্তের বিষয়ে অসন্তোষ প্রকাশ যেমন করেন তেমনি ঝাড়খন্ড এর পথরল থানার উপরে তিনি যে সন্তুষ্ট সে কথাও জানান। সেই সঙ্গে বিগত ২০ দিন ধরে কাঁকশা থানা সহ তদন্তকারী
অফিসার সুদীপ ভট্টাচার্য এর তদন্তে তিনি খুশি ও সেই সঙ্গে ধন্যবাদ জানান কাঁকশা থানা কে তাঁর খোঁয়া যাওয়া ১ কোটি ২০ লক্ষ টাকার জিনিস ফেরৎ পাবার জন্যে। এই লজিস্টিক এর প্রধান জিনিস হিসাবে গার্মেন্টস এর জিনিস সহ আরো অন্যান্য জিনিস ছিলো বলে তিনি জানান। সংস্থার তরফে অভিযোগের আঙ্গুল তুলে তিনি বলেন তাঁর কণ্ঠেনারটী বিগত ১ তারিখ কাঁকশা থানা এলাকার রাজবাধ টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় প্রায় ৪ ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করেন জিপিএস ট্রাকিং সিস্টেমে এবং সন্দেহ হওয়াতে সেখানে লজিস্টিক কর্তৃপক্ষ পরবর্তী সময়ে লোক পাঠিয়ে দেখেন যে কণ্ঠেনারটী ফাঁকা এবং এর পড়েই তিনি কাঁকশা থানার সাথে যোগাযোগ করেন। তিনি কাঁকশা থানার দ্বারস্থ হলে থানা থেকে য়থেষ্ট সহযোগীতা করা হয় এবং তিনি তদন্তকারী অফিসার সুদীপ ভট্টাচার্য এর প্রশংসা করেন এবং বলেন তদন্তে য়থেষ্ট সহযোগিতা পেয়েছেন। সম্প্রতি ঝাড়খন্ড এ এই বিষয়ে বেশ কয়েকবার রেড অপারেশন এ যান কাঁকশা থানার তদন্তকারী দল যার ফলস্বরূপ দীর্ঘ কয়েকদিনের পরিশ্রমের ফলে উদ্ধার হয় লজিস্টিক সংস্থার কোটি টাকার জিনিসপত্র এবং এই নিয়ে কাঁকশা থানার পুলিশ স্টেশনের তদন্তে প্রায়শই সাফল্যের পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে। এই সাফল্য যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সহ পশ্চিমবাংলার পুলিশি তদন্তের সাফল্য এ নতুন পালক সেই বিষয়ে সন্দেহতীত ।
0 মন্তব্যসমূহ