নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর, ২৮শে ডিসেম্বর ২০২৫ :-
একগুচ্ছ অভাব অভিযোগ আর বঞ্চনার কথা বলছেন তারা। তাঁরা সমাজের কোন কারখানার শ্রমিক নন বরং তারা সমাজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমাজে আপনার আমার যে সঞ্চয় সঞ্চিত থাকে এমনি এক রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্ক এর কন্টাক্টচুয়াল কর্মচারী । কিন্তু তারা আজ তাঁদের প্রতি করা বঞ্চনা সহ কিছু দাবীর কথা বলছেন। আজ দুর্গাপুর এ অনুষ্ঠিত 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়ন' এর তৃতীয় বার্ষিকী সভায় সুদীপ মন্ডল পূর্ব বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং দেবব্রত পাল পশ্চিম বর্ধমান জেলা সেক্রেটারি দাবী করেন স্থায়ী করণ ছাড়াও সম কাজে সম বেতন এর কথা। এছাড়া তাঁদের দাবী একই কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মচারী কে বিভিন্ন ক্যাটাগরী তে ভাগ্ করে বেতনের শ্রেণী ভাগ করার বিরুদ্ধে। আজ দুর্গাপুর এর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পার্শ্ববর্তী ভবনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল শ্রমিক ইউনিয়ন এর এক ব্যানার কে সামনে রেখে এক বার্ষিক সভার মঞ্চে দাঁড়িয়ে তারা বলেন যে অতীতে তারা ব্যাঙ্ক এর কাজে যোগদান করার সময়ে ইন্টারভিউ এর মাধ্যমে এই চুক্তিভিত্তিক পদে কাজে যোগ দিয়েছিলেন এবং পরে বেশ কয়েকবছর কাজ করছেন এবং একটা সময় তারা স্থায়ী শ্রমিক দের ন্যায় সম্মান বোধ করলেও হটাৎ ২০১২ সালের পরবর্তী সময়ে তারা আউটসোর্স এর যাতাকলে পড়েছেন ও চুক্তিভিত্তিক শ্রমিক এর ভূমিকায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বর্তমানে স্থায়ী করণ এর দাবী করছেন। এই চুক্তিভিত্তিক কাজের ফলে ৮ ঘন্টার বদলে ১২ ঘন্টার কাজ ছাড়াও তাঁদের দাবী যে দীর্ঘ ১০ থেকে ২০ বছরের উপরে তারা দীর্ঘ স্থায়ী কাজে কর্মরত হলেও তাঁদের স্থায়ী শ্রমিক এর মর্যদা দেওয়া হচ্ছে না এবং হাউসকিপিং এর মতো পদে কাজে নিযুক্ত হলেও, তাঁদের দিয়ে ব্যঙ্কের স্থায়ী কর্মচারীদের ন্যায় কাজ করানো হয় বলে দাবী করেন তারা দাবী করেন যে কাজের জন্যে স্থায়ী কর্মচারী দের মাইনে কম বেশি ৭০ হাজার এর আসে পাশে সেই কাজ তাঁদের ১৫ থেকে ২০ হাজার টাকায় করিয়ে নেওয়া হচ্ছে সেটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরীতে ভাগ করে সেক্ষেত্রে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এর বেতন হারে পার্থক্য আছে। পূর্ব বর্ধমানের জেলা সেক্রেটারি বলেন সুদীপ মন্ডল এক শ্রেণীর ব্যাঙ্ক এর ম্যানেজার সহ ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এর কথা বলেন এবং তাঁদের প্রতি সহানুভূতি সহ ব্যবহার করার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ